নজরবন্দি ব্যুরোঃ সিদ্ধিদাতা গণেশের মিষ্টি যে কতটা পছন্দের তা কারোরই অজানা নয়। তবে সব মিষ্টির মধ্যে তার পছন্দের মিষ্টি হল মোদক। পুরানে বলা আছে তিনি একবার কুবেরের বাড়িতে ভোজন করতে গিয়েছিলেন। আর সেখানেই তিনি একেবারে সব মিষ্টি খেয়ে নিয়েছিলেন। তাই গনেশ পুজো হবে আর মোদক হবেনা? একখনও হয় নাকি?
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে বানান গোপালের প্রিয় তালপোয়া, দেখুন রেসিপি


তাই চটজলদি সহজ উপায়ে মোদক বানানোর রেসিপি দেখে নিন।
কী কী উপকরন লাগবে?
চালের গুঁড়ো ১ কাপ
গুড় ১ কাপ
ছোট এলাচ ২ টি
নুন ১/২ চা চামচ
কোরানো নারকেল ১ কাপ
সাদা তেল ১/২ চামচ



কীকরে বানাবেন?
প্রথমে একেবারে মিহি করে এলাচগুলো গুড়ো করে নিন। এরপর গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে গরম করে নিন। এরপর ওই প্যানের মধ্যে কিংবা কড়াইয়ের মধ্যে ভালকরে নারকেল কোরা নেড়েচেড়ে নিন। এরপর অন্য একটি পাত্র নিয়ে নিন। এবং ফোটানোর জন্য জল নিয়ে নিন। এরপর ফুটন্ত জলের মধ্যে গুঁড় নিয়ে নিন। এরপর যখন দেখতে পাবে জলটি ঘন হয়ে এসেছে তখন তার মধ্যে পরিমানমত এলাচ এবং নারকেল কোরা মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি নামিয়ে রেখে দিন।
গনুদাদা তুষ্ট হবেই, এই উপায়ে বানান মোদক

এবং ঠাণ্ডা করতে দিন। এরপর চালের গুড়ো নুন এবং তেল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর আসতে আসতে একটি দুটি করে সমস্ত লেচির মধ্যে পুর ভরে মোদকের আকারে গড়ে নিন। এরপর একটি কড়াইয়ে জল দিয়ে মোদকগুলো ভাপে বসিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল গনুদাদা স্পেশাল মোদক।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



