‘সংবিধান আমাকে মাংস খাওয়ার অধিকার দিয়েছে’ দক্ষিণ দিল্লি নিয়ে প্রতিবাদে সরব মহুয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নবরাত্রির ৯ দিন দক্ষিণ দিল্লির কোনও এলাকাতেই খোলা যাবে না মাংসের দোকান। সোমবার রাতেই নয়া এই ফরমান জারি করেন দক্ষিণ দিল্লির মেয়র মুকেশ সূর্য। মেয়রের নির্দেশ মেনে মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে মাংসের দোকান ও কসাইখানা বন্ধের কাজ এবং ইতিমধ্যেই তাঁর এই নির্দেশিকা নিয়ে দানা বেঁধেছে একাধিক বিতর্ক।

আরও পড়ুনঃ শিলিগুড়ির ত্রাস জমি মাফিয়া মন্টু সাইবো গ্রেফতার

এবার সেই তালিকাতেই যুক্ত হল তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের নাম। এই বিষয় নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন এই তৃণমূল সাংসদ। তাঁর মতে ভারতের সংবিধান তাঁকে যে কোনও সময়, ইচ্ছে অনুযায়ী মাংস খাওয়ার অধিকার দিয়েছে। শুধু তাই নয় মাংসের দোকান যাদের রয়েছে, সেইসব দোকানদারদেরও ব্যবসা করার অধিকার দিয়েছে। তিনি যে মাংসের দোকান বন্ধ করার সিদ্ধান্তের সঙ্গে মোটেও সহমত নন, বুধবার সকালের টুইটেই সেই বিষয় নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ।

‘সংবিধান আমাকে মাংস খাওয়ার অধিকার দিয়েছে’ দক্ষিণ দিল্লি নিয়ে প্রতিবাদে সরব মহুয়া
‘সংবিধান আমাকে মাংস খাওয়ার অধিকার দিয়েছে’ দক্ষিণ দিল্লি নিয়ে প্রতিবাদে সরব মহুয়া

টুইটে মহুয়া মৈত্র লেখেন “আমি দক্ষিণ দিল্লিতে থাকি। সংবিধান আমাকে আমার ইচ্ছে অনুযায়ী মাংস খাওয়া অধিকার দিয়েছে এবং দোকানদারদেরও নিজেদের ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে। ফুলস্টপ।” অপর দিকে এই প্রসঙ্গে মঙ্গলবার প্রকাশ সূর্য বলেন যে,

tt

‘সংবিধান আমাকে মাংস খাওয়ার অধিকার দিয়েছে’ দক্ষিণ দিল্লি নিয়ে প্রতিবাদে সরব মহুয়া

‘দিল্লিবাসীর অনুভূতির কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। লোকজন আমার কাছে অভিযোগ করেছে। খোলা জায়গায় মাংস কাটা নিয়ে সমস্যায় পড়ছেন অনেকে। এটা কারও ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন নয়। নবরাত্রি মিটে গেলেও স্বাভাবিক হবে সবকিছু।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন