নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ট্রেলার সামনে এলো। এরপরে যেটা হবার সেটাই হল। নেটিজেনরা এই ট্রেলার দেখার পরে লাইকের থেকে ডিসলাইক এর সংখ্যা বেশি করেছেন। এটা এই প্রথম ঘটল। বাস্তবে দেখা গেল দর্শকরা এই ট্রেলারকে ডিসলাইক তো করছেনই সেই সঙ্গে প্রবল রাগে নিজেদের ফোন থেকে হটস্টার ডিলিট করে দিচ্ছেন ।
আরও পড়ুনঃ হাই প্রোফাইল কেসে ডাক পরে তাঁর, সুশান্ত কাণ্ডে তুরুপের তাস CBI অফিসার গগনদীপ গম্ভীর ।


প্রায় ২১ বছর পর এই ছবির মধ্যে দিয়ে পরিচালনা জগতে ফিরছেন মহেশ ভাট। কিন্তু মহেশ সম্প্রতি অন্য কারণে খবরের শিরোনামে। সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর নামের সঙ্গে মহেশ ভাটের নামও জড়িয়ে গিয়েছে। অনেকে মহেশ ভাট কে বলেছেন নেপোটিজম স্টার । মহেশ ভাট এর জন্য ফল ভুগতে হচ্ছে কন্যা আলিয়া ভাটকেও।
সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর আলিয়া বর্তমান সময়ে এতোটাই হেট কমেন্টস পেয়েছেন যে তিনি ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন। ‘সড়ক’ এর সিকুয়েল ‘সড়ক ২’ ছবিটিতে রয়েছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রয় কাপুর এবং আলিয়া ভাট। ফলে স্বাভাবিকভাবেই নেটিজেনরা এই ছবিতে নেপোটিজম-এর বন্যা বইছে বলে অভিযোগ করেছেন ।
ছবিটির ট্রেলার যতই চমক থাকুক না কেন দর্শকেরা যে সহজেই ছবিটি-কে মেনে নিতে পারছেন না তা ডিসলাইক দেখেই বোঝা যাচ্ছে। আগামী 28 আগস্ট ডিজনি হটস্টারে মুক্তি পাবে ‘সড়ক 2’। দর্শকেরা আদৌ ছবিটিকে মেনে নিতে পারবে কিনা সেটা সেদিনই জানা যাবে।









