নজরবন্দি ব্যুরোঃ বাংলায় বাতিল মাধ্যমিক উচ্চ-মাধ্যমিক, অবশেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে রাজ্যে বাতিল হয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ নিজেই একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। করোনাকালে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন উপায় নিয়ে চিন্তাভাবনা করা হলেও শেষ পর্যন্ত বাতিল করেই দিতে হল পরীক্ষা।
আরও পড়ুনঃ দেশে ক্রমহ্রাসমান করোনা, আজ বিকেল ৫ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর।
এর আগে পর্ষদের তরফ থেকে করোনাকালে পরীক্ষা নেওয়ার জন্য কিছু সময় চাওয়া হয়েছিল। সেই কারনে পূর্বনির্ধারিত সূচি থেকে কিছুটা পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। তবে জানানো হয়েছিল পরবর্তী দিনক্ষণের বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশই শেষ কথা। সেই মতো ঠিক হয়েছিল জুলাই মাসের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে মাধ্যমিক হবে। সঙ্গে করোনা কালের পরীক্ষার কারণে একগুচ্ছ নয়া নিয়ম বলবতের কথা বলা হয়েছিল, শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছিল, এবার প্রথম ৯০ নম্বরের পরীক্ষা হবে ৪৫ নম্বরে, ৮০ নম্বরের পরীক্ষা হবে ৪০ নম্বরে।
অর্থাৎ অর্ধেক নম্বরে হতে চলেছে এবারের পরীক্ষা। দুটি পরীক্ষার সময়ই কমে ৩ ঘণ্টার বদলে হচ্ছে ১ ঘণ্টা ৩০ মিনিটে। উত্তর দিতে হবে প্রশ্নপত্রে যা বলা থাকবে তার অর্ধেক। ৯ দিনের সময়সীমার মধ্যে শেষ করতে হবে দুটি পরীক্ষাই। শুধুমাত্র আবশ্যিক বিষয়ে পরীক্ষা হবে। হোম সেন্টারে পরীক্ষা হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে। এদিকে মাধ্যমিকের ক্ষেত্রে অসুবিধা না হলেও উচ্চ মাধ্যমিকে ৫২ টি বিষয় রয়েছে। সেক্ষেত্রে মোট ১৫টি আবশ্যিক বিষয়ের সঙ্গে ২ থেকে ৩ টি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে এবং সেগুলি ৯ দিনের মধ্যে শেষ করা হবে। এদিকে যদি পরীক্ষা হয় সেটা কীভাবে হবে তা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। বাড়ি থেকে পরীক্ষা নয়, তাহলে কি স্কুলে গিয়ে?
বাংলায় বাতিল মাধ্যমিক উচ্চ-মাধ্যমিক, অবশেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কমিটির তিন সদস্য পরীক্ষা ইস্যু নিয়ে একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু তাতেও সুরাহা না মেলায় মুখ্যমন্ত্রী গতকাল এই নিয়ে রাজ্যের মানুষের মতামত জানতে চেয়ে মেল আইডি দেন। আর আজ সিদ্ধান্ত নেওয়া হল এবারের মত বাতিল থাকবে দুই মহা গুরুত্বপূর্ণ পরীক্ষাই।



