নজরবন্দি ব্যুরোঃ পাহাড় থেকে সমতল পুরভোটের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দল তৃণমূল। প্রার্থী নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের নতুন সংযোজন কামারহাটি পৌরসভা। এই পুরসভার প্রার্থী বাছাই নিয়ে এবার মদন মিত্রের কটাক্ষের শিকার হলেন দমদমের সাংসদ সৌগত রায়। যদিও মদন বাবু সরাসরি সৌগত বাবুর নাম নেন নি। কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন তার ইঙ্গিত কার দিকে।
আরও পড়ুনঃ বিধায়ক সহ বিজেপি থেকে ইস্তফা সুদীপ রায় বর্মনের, তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষামাত্র


ঘটনার সূত্রপাত কামারহাটির কাউন্সিলর বাবু মণ্ডল এর টিকিট না পাওয়া নিয়ে। রবিবার মদন মিত্র রথতলায় সেই বাবু মণ্ডল কে নিয়ে কর্মীসভা করেন। আর সেখান থেকেই তিনি নিজের ক্ষোভ উগরে দেয় সৌগত রায়ের দিকে। মদন মিত্র কর্মীসভার থাকে বলেন, ‘আমি তখন প্রিয়দার (প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সি) সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়দার সঙ্গে। হঠাত্ দেখলাম আমাদের দলের একজন গিয়ে চরণ সিং মন্ত্রিসভায় ঢুকে গেল। রাতের মধ্যে পাল্টি! এ কী রে ভাই! তারপর সিগারেট খেতে খেতে বলছে, প্রিয় কী বলছিল রে! এই পাওয়ারের দালালদের আমরা চাই না।’

আসল ঘটনা হলো বাবু মণ্ডল যে ওয়ার্ডে দাঁড়াতেন সেই ওয়ার্ড এবার মহিলা সংরক্ষিত। ফলে এই ওয়ার্ডের প্রার্থীর দাবিদার ছিলেন বাবু মণ্ডল স্ত্রী। কিন্তু তিনি টিকিট পাননি আর এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন মদন মিত্র। তিনি রথ তলার কর্মী সভা থেকে এই নিয়ে বলতে গিয়ে জানান, ‘বাবু এখানে জগন্নাথের মন্দির করেছেন। সেই মন্দির উদ্বোধনে সুব্রত বক্সী ছিলেন, পুরীর মন্দিরের পুরোহিত ছিলেন, তারকেশ্বরের মোহন্ত ছিলেন। আর ফিতে কেটে একজন (সৌগত রায়) বলেছিলেন,বাবুর মতো ছেলে হয় না। আজকে তিনি গিয়ে মমতার বাড়িতে সিগারেটে টান দিতে দিতে মুখ বেঁকিয়ে বলছেন, বাবু বা ওঁর পরিবারের কেউ প্রার্থী হলে খারাপ হবে। বাবু ক্রিমিনাল।’
প্রার্থী বাছাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, এবার নাম না করে সৌগতকে বিঁধলেন মদন
লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট অথবা পুরভোট প্রার্থী বাছাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বা দলের মধ্যে মনোমালিন্য বারবার প্রকট হয়েছে শাসকদল তৃণমূলে। ভোট যায় ভোট আসে পাল্টায় না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঐতিহ্য। এই ঘটনা তা আরো একবার প্রমান করলো।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



