ঘূর্ণিঝড় গেলেও ঝড় অব্যাহত, আমফানের স্মৃতি উসকে মমতা বন্দনা মদনের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘূর্ণিঝড় গেলেও ঝড় অব্যাহত… হাসপাতালের বিছানায় শুয়ে আমফানের স্মৃতি উস্কে হঠাতই মমতা বন্দনা করলেন মদন মিত্র। নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, “ঘূর্ণিঝড় #Amphan এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্মরণ করছি ।#MamataBanerjee কঠোর পরিশ্রম ছিল যে বাংলা দ্রুত সেরে উঠলো। ঘূর্ণিঝড় শেষ কিন্তু ঝড় চলছে…”

আরও পড়ুনঃ ভয়াবহ আগ্নিকান্ড পার্কস্ট্রিটে, জ্বলছে শাড়ির গুদাম

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মদন মিত্রের ‘ঝড়’এর ইঙ্গিতে একাধিক মত উঠে আসছে। কেউ কেউ সাধারন ভাবে মনে করছে মদন বাবু হয়তো ‘যশ’ এর কথা বলতে চাইছেন। তবে ওয়াকিবহাল মহল মনে করছে পোস্টের পিছনে অন্য ইঙ্গিত দিচ্ছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছক্কা হাঁকিয়ে এই বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জেতার পরেও, যেভাবে কেন্দ্র সরকার বারবার অপদস্থ করছে রাজ্যকে, বিনা নোটিসে তুলে নিয়ে যাচ্ছে রাজ্যের নেতা মন্ত্রীদের। কেন্দ্রের এই আচরণের কথাই নিজের পোস্টে ইঙ্গিতে বোঝাচ্ছেন বাংলার ক্রাশ।

Capture2 2

এই মুহুর্তে হেফাজতে রয়েছেন মদন মিত্র। সঙ্গে আছেন রাজ্যের আরও দুই মন্ত্রী এবং প্রাক্তন বিধায়ক।  মন্ত্রী ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেলে থাকলেও বাকি তিনজনেই শারীরিক অসুস্থতার কারণে রয়েছেন SSKM এর উডবার্ণ বিভাগে। সেখানেই চিকিৎসকদের দেখভালের মধ্যে রয়েছেন। বয়সজনিত কারণে কম বেশি সমস্যা সকলের আছে। তিনজনেরই রক্তচাপ ও সুগারের মাত্রা ওঠানামা করছে।  কারো নেবুলাইজার চলছে, কারও হচ্ছে ইকো। সদ্য কোভিড থেকে ফিরে শরীর দুর্বল মদন বাবুর। চলেছে অক্সিজেন।

গতকাল হাই কোর্টের বিচারে জামিন স্থগিত হওয়ার পর আজ ফের শুনানির কথা ছিলো ওই বেঞ্চেই। কিন্তু বেলা গড়াতেই জানানো হয় আজ হবেনা সেই শুনানি। সূত্রের খবর হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিন্দলের শ্বাশুড়িমা মারা গিয়েছেন। সে জন্যই বাতিল করা হয় শুনানি। ফলে চার নেতামন্ত্রীর হেফাজত বেড়ছে দিন দিন।

এই অবস্থায় আজই নারদ-মামলার শুনানি দ্রুত অন্য কোন বেঞ্চে করার আবেদন জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। পাশাপাশি মদন মিত্রের তরফে, হাই কোর্টের সচিবালয় এবং অ্যাডভোটেক জেনারেলে কিশোর দত্তের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেল পাঠানো হয়েছে। আদালত সূত্রের খবর মদন মিত্রের আবেদন পাওয়ার পরে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে বিচারপতি বিন্দলের সঙ্গে।  উল্লেখ্য  এখনো পর্যন্ত ৪ নেতা মন্ত্রীর মধ্যে মদন মিত্রর তরফেই নারদ মামালার এই বেঞ্চ বদল এবং দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছে। মদন-ঘনিষ্ঠ মহল জানাচ্ছে শারিরিক অসুস্থতার কারণেই এই দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মিত্র সাহেব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত