ভয়াবহ আগ্নিকান্ড পার্কস্ট্রিটে, জ্বলছে শাড়ির গুদাম

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ আগ্নিকান্ড পার্কস্ট্রিটে, করোনার আতঙ্কের মধ্যেই শহরে ফের আতঙ্ক অগ্নিকান্ডকে ঘিরে। একে গ্রীষ্মের দাবদাহ। বাইরে তরতর করে চড়ছে তাপমাত্রার পারদ। দিনে দুপুরে সেই তাপমাত্রাকে পাল্লা দিয়ে আগুন জ্বলে উঠলো বহুতলে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে  পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। ইতমধ্যেই  ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ইনসিকিওরড, মুখ্যমন্ত্রীদের শুধু পুতুলের মতো বসিয়ে রাখলেন! ক্ষুব্ধ মমতা

স্থানীয় সূত্রের খবর দুপুর ১ টা নাগাদ শহরে ঘটে এই অগ্নিকান্ড।  ১১৩, পার্ক স্ট্রিটের চারতলায় আচমকাই দাউদাউ আগুন জ্বলে ওঠে। সূত্রের খবর, সেই সময় সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন। আগ্নিকান্ডের পরেই তাঁদের সঙ্গে সঙ্গে বের করে আনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে  হাইড্রলিক ল্যাডার এনে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

বহুতলের ওই তলায় শাড়ির গুদাম থাকায় দাহ্য বস্তুতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। এলাকার আতঙ্কিত মানুষ খবর দেন দমকলে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান সুজিত বসু। সঙ্গে সঙ্গে ৯টি দমকলের ইঞ্জিন এবং পরে আরও ১টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে।  বেশ কিছুক্ষণ চেষ্টার পরে দমকল কর্মীদের তরফে জানানো হয়েছে জানলা থেকে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে, অর্থাৎ আগুন নেভানো সফল হয়েছে ভেতরের। এর পর চলবে বাইরে থেকে কুলিং প্রক্রিয়া, যাতে পরে আর কোনভাবে চাপা আগুন জ্বলে উঠতে না পারে। জানানো হয়েছে আপাতত পরিস্থিতি মোটামোটি নিয়ন্ত্রণে।

ভয়াবহ আগ্নিকান্ড পার্কস্ট্রিটে, জ্বলছে শাড়ির গুদাম ঘটনা প্রসঙ্গে  দমকলমন্ত্রী সুজিত বসু জানান, লকডাউন চলায় অফিসের ভিতরে কেউ ছিলেন না, শোরুমগুলিও বন্ধ ছিল। ভিতরে কিছু শাড়ী, সালোয়ার কামিজ ছিল, যাতে আগুন ধরে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর