নজরবন্দি ব্যুরোঃ দুর্ঘটনার কবলে বিধায়ক মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর বাইকের মুখোমুখি ধাক্কা লাগে একটি লরির। মুহূর্তে রাস্তায় পড়ে যান বিধায়ক।
আরও পড়ুনঃ আতঙ্কের নাম অ্যাপ ক্যাব, ফের শহরে শ্লীলতাহানীর ঘটনা, গ্রেফতার চালক


বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। আপাতত সুস্থ মদন মিত্র। বেলঘরিয়ায় একটি পুষ্প প্রদর্শনী চলছে। ওই অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছিলেন মদন মিত্র। রাস্তায় অতিরিক্ত যানজটের জেরে অনুষ্ঠানে পৌঁছতে দেরি হচ্ছিল।
তাই তৃণমূল বিধায়ক গাড়ির বদলে বাইকে চড়ে পুষ্প প্রদর্শনীতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেই মতো গাড়ি থেকে নেমে বাইকে চড়েন তিনি। এরপর কিছু টা পথ যাবার পরেই বিধায়কের বাইকের সামনে একটি লরি মুখোমুখি চলে আসে। লরি চালককে ডান দিক দিয়ে যাওয়ার কথা বলেন বিধায়ক মদন বাবু।

বিটি রোডে দুর্ঘটনার কবলে মদন মিত্র, মৃত্যু থেকে বেঁচে ফিরলেন তৃণমূল বিধায়ক
তবে লরি চালক তা বুঝতে পারেননি। তিনি বাঁ দিক দিয়েই যাবার চেষ্টা করেন তাতেই বাইকের সঙ্গে ধাক্কা লাগে লরিটির। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লরি চালককে মারধর করতে উদ্যত হয় মদন মিত্রের সঙ্গে থাকা অন্যান্যরা। তবে তাতে বাধা দেন তৃণমূল বিধায়ক। মদন বাবু জানান মৃত্যু থেকে বেঁচে ফিরলেন তিনি।









