নজরবন্দি ব্যুরোঃ আতঙ্কের নাম অ্যাপ ক্যাবে, ফের শহরে শ্লীলতাহানীর ঘটনা। পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে হাওড়ার বাসিন্দা ৩০ বছরের এক মহিলা এবং তার বোনের সাথে। ওই মহিলা সেক্টর ফাইভ থেকে তার বোনের সাথে একটি ক্যাব বুক করেন হাওড়া যাওয়ার জন্য। অভিযোগ, শুরু থেকেই ওই দুই মহিলাকে কুপ্রস্তাব দিতে শুরু করে চালক।
আরও পড়ুনঃ দেশে এক ধাক্কায় সংক্রমণ কমল ১২ শতাংশ, কিন্তু চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে


এরপর গাড়ির দরজা লক করে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। পরে মহিলা চিৎকার শুরু করলে ক্যাবে থেকে দুই মহিলাকে নামিয়ে দিয়ে পালায় অভিযুক্ত চালক। এই ঘটনায় আতঙ্কিত ওই মহিলা ধাতস্থ হয়ে হেস্টিংস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এরপর রাত দশটা নাগাদ চারু মার্কেট এলাকা থেকে ওই গাড়ি এবং গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়।
চালকের নাম মনোজ কুমার। তিনি বিহারের বাসিন্দা। তিনি চারু মার্কেট থানা এলাকাতেই থাকেন। কিন্তু অভিযুক্ত পরিবারের দাবি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে মনোজ কে। চালক মনজের দাবি তিনি এই ধরনের কোন কাজ করেননি। উল্লেখ্য, চলতি মাসেই কলকাতা শহরেই এক মুখ ও বধির তরুণীকে ধর্ষণ করা হয়। এরপর ওই তরুণী প্রগতি ময়দান থানায় অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই ঘটনায় জানা গিয়েছিল বাড়ি ফেরার জন্য স্টেশনে যাবেন বলে রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন তরুণী। কিন্তু সেই সময় একটি অ্যাপ ক্যাব দেখতে পান তিনি। তাকে দেখে গাড়ি থামালে উঠে পড়েন তরুণী।



আতঙ্কের নাম অ্যাপ ক্যাব, ফের শহরে শ্লীলতাহানীর ঘটনা, গ্রেফতার চালক
ঐ ঘটনাতেও গ্রেফতার করা হয় সেই অ্যাপ চালককে। কলকাতার আনন্দপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই অ্যাপ ক্যাব চালক কে। প্রায় সাত দিনের মাথায় পরপর দুটি ঘটনা অ্যাপ ক্যাব নিয়ে আতঙ্ক বাড়ছে কলকাতাবাসীর। বিশেষ করে রাতের দিকে মহিলাদের অ্যাপ ক্যাবে যাত্রা নিয়ে চিন্তা প্রকাশ করেছে প্রশাসন।







