নজরবন্দি ব্যুরোঃ নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিও ঘিরে একদিকে উদবেগ এবং অন্যদিকে আশঙ্কা সাথে হাসির রোল উঠেছে সামজিক মাধ্যমে। সোশাল মিডিয়ায় ফের ‘ভাইরাল’ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তবে এবার আর গান গেয়ে বা নেচে নয়। এবার মদন ‘ভাইরাল’ হয়েছেন সমুদ্র সৈকতে পা পিছলে পড়ে। এককথায় পপাত ধরণীতল।
আরও পড়ুনঃ পদে না থেকেও কীভাবে লালবাতি ব্যবহার করেন অনুব্রত? রাজ্যের কাছে হলফনাম চাইল হাইকোর্ট


মঙ্গলবার নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে নাতিকে নিয়ে ঘুরতে ঘুরতে পা পিছলে আছাড় খাচ্ছেন মদন। তাঁর সঙ্গেই পড়ে যাচ্ছে মদনের হাত ধরে-থাকা নাতিও। ভিডিয়োয় আরও দেখা যাচ্ছে, পড়ার কিছুক্ষণ পরে মদনকে হাত ধরে টেনে তুলছেন তাঁর সঙ্গীরা। ছোট্ট ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ভক্তরা চিন্তিত দাদার উলটে পড়ায়। বিরোধীদের মধ্যে উঠছে হাসির রোল।
পা পিছলে পড়লেন মদনঃ ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
ভিডিওর সময় বলছে, সেটি পোস্ট করা হয়েছে ১৪ ঘন্টা আগে। আর তা দেখে আন্দাজ করা হচ্ছে অশনি আবহের মধ্যেই মদন মিত্র বেড়াতে গিয়েছেন কোন সমুদ্র সৈকতে। যদিও ওই ভিডিয়োটি মদন বাবুর ফেসবুক প্রোফাইলে দেওয়া হয়নি। কিন্তু তাঁর পোশাক বলছে ভিডিওটি সাম্প্রতিক।

ভিডিওতে দেখা যাচ্ছে, দিঘার সমুদ্র সৈকতে নাতিকে সঙ্গে নিয়ে কংক্রিটের উপর দিয়ে খোশমেজাজে হাঁটছিলেন মদন। পরনে কালো ট্রাউজার এবং রঙিন প্রজাপতি আঁকা সাদা জামা। আর ওই একই পোশাক পরিহিত মদনের ছবি তাঁর ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে।


পরনে রঙিন প্রজাপতি আঁকা সাদা জামা, অশনি আবহে সমুদ্র সৈকতে ধরাশায়ী মদন!

উল্লেখ্য, আবহাওয়া দফতর জানিয়েছে ঘুর্ণিঝড় অশনির প্রভাবে ব্যাপক বৃষতি হবে বাংলায়। বাদ যাবেনা মহানগরও। আবহাওয়া বিদরা জানিয়েছেন, বাড়ি থেকে না বেরোতে কারন। ব্যাপক বৃষ্টিপাতের সাথে মুড়ি মুড়কির মত বজ্রাঘাত পড়বে বাংলার বেশ কয়েকটি জেলায়। সাথে থাকবে দমকা হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার।







