‘সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, ভোট বাজারে গরম উক্তি মদনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের দিন ঘোষণার পরেই সব দল গুলি এবার শুরু করেছে প্রার্থী তালিকা প্রকাশের কাজ। পুরোভোটে কংগ্রেসের সাথে আনুষ্ঠানিকভাবে কোনও জোট হচ্ছে না বামফ্রন্টের। অপরদিকে পুরভোটের হাওয়া গরম করারা কাজ শুরু হয়েছে। শাসক-বিরোধী সকলেই এই ভোট নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ পুরভোটেও তারুণ্যে ভরসা বামদের, কারা হতে পারেন প্রার্থী?

আর এই হাওয়া গরমের আসরে নেমে পড়লেন নেতা মদন মিত্র (Madan Mitra)। গত কাল এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ত্রিপুরা ছোট খেলা। সেখানে টেস্ট হয়ে গেল, বড় খেলা বাকি রয়েছে। ত্রিপুরায় এজেন্ট বসতে দেবে, ভোট করতে দেবে এরকম তো তৃণমূল ভাবেওনি।

কিন্তু সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। আজকে ত্রিপুরায় যেটা হল, আমি নিশ্চয়ই বলব না অন্য কিছু। সামনেই কলকাতা পুরসভা ভোট।” উল্লেখ্য বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলা পুরসভা, ১৩টি পুর পরিষদ-সহ ৬টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হয়। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে জিতে গিয়েছে বিজেপি।

‘সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, মদনের মুখে নিউটনের তৃতীয় সূত্র 

এই ভোট নিয়ে সন্ত্রাসের বিস্তর অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিজেপির (BJP) বিরুদ্ধে একযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) ও বামেরা। মারধর, ভোটলুঠের অভিযোগ উঠেছে। আর এবার মদম বাবুর এই উক্তি ভোট বাজার যে গরম করবে সেই কথা আর বোলার অপেক্ষা রাখে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত