বিয়ের মরশুমের শুরুতেই সুখবর! কমল সোনার দাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিয়ের মরশুমের শুরুতেই সুখবর! মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। সম্প্রতি ভারতীয় বাজারে সোনা ও রুপোর দামে ভারী পতন দেখা গিয়েছে । গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন জায়গায় লকডাউনের জেরে সোনা ও রুপোর দাম হু হু করে বেড়ে গিয়েছিল ।

আরও পড়ুনঃ অবিলম্বে অসম্পূর্ণ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মতুয়া ও বাগদি কালচারাল বোর্ড গড়ার নির্দেশ।

কিন্তু করোনা ভ্যাকসিন শীঘ্রই বাজারে আসার সম্ভাবনা রয়েছে ।এই খবর আসতেই সোনা ও রুপোর দাম কমতে শুরু করেছে । বিয়ের মরশুমের শুরুতেই সুখবর! ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। সোনার দাম কমায় তাই মধ্যবিত্তদের মুখে ফুটেছে হাসি। সাধ ও সাধ্যের মধ্যে নতুন ডিজাইনের গয়না গড়াতে ব্যস্ত সোনাপ্রেমীরাও।

গত ২ দিনে সোনার দাম ১২০০ টাকা কমেছে । MCX এদিন Gold Future Price ০.৯ কমে প্রতি ১০ গ্রামে ৪৯,০৫১ টাকা হয়েছে । অন্যদিকে রুপোর দাম ৫৫০ টাকা অর্থাত্‍ ০.৯ শতাংশ কমে ৫৯,৯৮০ টাকা প্রতি কিলোগ্রামে হয়ে গিয়েছে । স্পট গোল্ড ০.৬ শতাংশ কমে ১৮২৬.৪৭ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে । রুপোর দাম কমেছে ১.১ শতাংশ । প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়েছে ।

বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দামে পতন জারি থাকবে । নতুন বছরে সোনার দাম এখনকার থেকে প্রায় ৫০০০ টাকা প্রতি ১০ গ্রামে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে । অন্যদিকে , বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গে আমাদের দেশেও পেট্রোল ও ডিজেলের দাম ওঠানামা করে।

বিয়ের মরশুমের শুরুতেই সুখবর! কলকাতায় আজ, পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম বিস্তারিতভাবে দেখে নিন। আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ছিল ৮৩.১৫ টাকা। এছাড়া ডিজেলের দাম প্রতি লিটারে ছিল ৭৪.৯৮ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত