নজরবন্দি ব্যুরোঃ ১২২৬ টি পদের জন্য নিয়োগের ঘোষণা করল দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । পদের নাম সার্কেল বেসড অফিসার। এই পদের জন্য আগামী ২৯ শে ডিসেম্বরের মধ্যে চাকরিপ্রার্থীকে আবেদন করতে হবে।
আরও পড়ুনঃ বড়দিন থেকেই বাড়ছে মেট্রো রেলের সংখ্যা, পরিষেবা মিলবে কেমন? জেনে নিন


এই পরীক্ষায় বসার জন্য চাকরি প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে । প্রার্থী দু’বছর কোন বাণিজ্যিক অথবা স্থানীয় গ্রামীণ ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সার্কেল বেসড অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
কীভাবে আবেদন করবেন:
১ প্রথমে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in. -এ যোগাযোগ করুন।
২ এখানে হোম পেজে ক্যারিয়ার অপশনে ক্লিক করুন।
৩ এবার কারেন্ট ওপেনিংস ট্যাবে ক্লিক করুন।
৪ এখানে ‘রিক্রুটমেন্ট অব সার্কেল বেসড অফিসার’ অপশনে ক্লিক করুন।
৫ এবার এখানে নিজের নাম , জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৬ আবেদনের ফর্ম পূরণ করুন।
৭ আবেদনপত্র আপলোড বা জমা দিন।
৮ আবেদেনের ফি জমা দিন।
৯ শেষে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে রাখুন। এটা আপনার কাজে লাগবে।


SBI-তে ভাল বেতনের প্রচুর চাকরী, আবেদনের শেষ তারিখ জেনে নিন
SC/ST ও PWD-দের জন্য এই ক্ষেত্রে কোনও আবেদনের টাকা লাগবে না। তবে যারা অসংরক্ষিত বা জেনারেল কাস্ট তাদের ৭৫০ টাকা আবেদনের ফি দিতে হবে। নুন্নতম বেতন হবে ৩৬,০০০ টাকা। সঙ্গে প্রতি বছর রয়েছে ইনক্রিমেন্টের সুবিধা।







