আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ প্রচুর নিয়োগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? গ্রুপ সি ও ডি এর বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার জুভেনিলস জাসটিস বোর্ড । নিয়োগ করা হবে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, কাউন্সিলর, অর্ডারলিজ, নাইট গার্ড পদে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত জেলা থেকেই চাকুরীর আবেদন করা যাবে। আবেদন করার নিয়মাবলী জন্য বিস্তারিত জানুনঃ বেঞ্চ ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে,পড়তে ও বলতে জানতে হবে।

আরও পড়ুনঃ অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, মমতার ঘোষণায় সিলমোহর পর্ষদের।

কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার মিলবে। এবং আদালতে কাজের অভিজ্ঞতা থাকলেও অগ্রাধীকার মিলবে। বেতন – ১৪ হাজার ৭৭০ টাকা। বয়সের সময়সীমা – ২১ থেকে ৪০ বৎসর (১জানুয়ারি ২০২০ হিসাবে) লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার মিলবে। এবং আদালতে কাজের অভিজ্ঞতা থাকলেও অগ্রাধীকার মিলবে।

বেতন – ১১ হাজার ৮৮০ টাকা বয়সের সময়সীমা – ২১ থেকে ৪০ বৎসর (১জানুয়ারি ২০২০ হিসাবে) কাউন্সিলর শিক্ষাগত যোগ্যতা – সাইকোলজি-তে স্নাতক। আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। শিশুদের কাউন্সিলিং করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধীকার মিলবে। বেতন – ১০ হাজার টাকা বয়সের সময়সীমা – ২১ থেকে ৪০ বৎসর (১জানুয়ারি ২০২০ হিসাবে) অর্ডারলিজ শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেনী পাশ আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে,পড়তে ও বলতে জানতে হবে।

আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? বেতন – ৭ হাজার টাকা বয়সের সময়সীমা – ২১ থেকে ৪০ বৎসর (১জানুয়ারি ২০২০ হিসাবে) নাইট গার্ড শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেনী পাশ আবেদনকারীকে বাংলা ভাষায় লিখতে,পড়তে ও বলতে জানতে হবে। বেতন – ৭ হাজার টাকা বয়সের সময়সীমা – ২১ থেকে ৪০ বৎসর (১জানুয়ারি ২০২০ হিসাবে) ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোন ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। সে ক্ষেত্রে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। আবেদনের মুল্য – আবেদন করার জন্য কোন মূল্য লাগবে না। আবেদনের শেষ তারিখ – ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন