অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, মমতার ঘোষণায় সিলমোহর পর্ষদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে নিয়োগের ব্যাপারে সচেষ্ট হতেই নড়ে চড়ে বসেছে শিক্ষা দফতর। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হতে চলেছে ডিএলএড ট্রেনিংপ্রাপ্ত টেট পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগের প্রথম ধাপ। প্রাথমিকে শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে একথা। পর্ষদ সূত্রে খবর বুধবার থেকে প্রাথমিকে শিক্ষা পর্ষদের পোর্টালে নাম নথিভূক্ত করতে হবে চাকুরিপ্রার্থীদের।

আরও পড়ুনঃ ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের তেল প্রকল্পে আচমকা বিক্ষোভ!

উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের বিরুদ্ধে একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে। স্বচ্ছ ও দ্রুত নিয়োগের দাবি নিয়ে অনশনও করেছেন পরীক্ষার্থীরা। হয়েছে অনেক আন্দোলন। অভিযোগ কানে আসার পর গত ১১ই নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রাথমিকে প্রায় ২০ হাজার পরীক্ষার্থী টেট পাশ করেছে। ১৬ হাজার ৫০০ আসন আছে। তিনি জানিয়েদেন ডিসেম্বর মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট করা ডিসেম্বর মাস আসার আগেই নিয়োগ নিয়ে উদ্যোগ নিল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, তাঁদের পোর্টালে ধাপে ধাপে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে দিতে হবে টেটের রোল নম্বর, জন্ম তারিখ। এরপর বাকি সব কিছু ফিল আপ করতে হবে। সাবমিট করার সর্বোচ্চ সময়সীমা ডিসেম্বর মাসের ১ তারিখ।

আরও পড়ুনঃ রাজ্যর বিধানসভা ভোটে ব্যবহার করা হতে পারে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

অবশেষে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, মমতার ঘোষণায় সিলমোহর পর্ষদের। পর্ষদের চেয়ারম্যান মাণিক ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ হবে নিয়ম মেনে। নিয়োগের আগে চাকরিপ্রার্থীদের তথ্য খতিয়ে দেখা হবে। পর্ষদ সূত্রে খবর টেট পাশ করা প্রার্থী রয়েছেন ৮০ হাজার এদের মধ্যে যারা ২ বছরের ডিএলএড কোর্স করেছেন তারাই সুযোগ পাবেন। সেক্ষেত্রে ১৬ হাজার ৫০০ টি শূণ্যপদে নিয়োগ করতে বেশি সমস্যা হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত