ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের তেল প্রকল্পে আচমকা বিক্ষোভ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের তেল প্রকল্পে আচমকা বিক্ষোভ! উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে প্রস্তাবিত তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পের কাজ গত ছ’বছর ধরে চলছে। কোনও সমস্যা হয়নি। স্থানীয় বিধায়ক, পুরসভা সকলেই বারবার সহযোগিতার কথা বলেছেন।প্রস্তাবিত তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্প  ঠিক ভাবেই এগোচ্ছিল।

আরও পড়ুনঃ এবার কি লাল পতাকার রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র? জোর জল্পনা টলিউডে

আচমকাই ক্ষতিপূরণের দাবি তুলে সোমবার সেখানে শুরু হল বিক্ষোভ।রাজনৈতিক পতাকা না থাকলেও বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা।এক দিন আগে,রবিবার স্থানীয় বিধায়ক, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও বলেছিলেন, জোর করে কারও জমি নেওয়া চলবে না।

দিন কয়েক আগেই কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই তেল, গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে অশোকনগরে।বর্তমান প্রকল্পটি রয়েছে ৪ একর জমির উপর। গত ছ’বছর ধরে নানা রকম পরীক্ষা চলছে। প্রকল্পের জন্য ওএনজিসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই ১২ একর জমি চেয়েছে রাজ্যের কাছে। জমি দিতে রাজ্য সরকার পদক্ষেপও করেছে।

ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের তেল প্রকল্পে আচমকা বিক্ষোভ! এই পরিস্থিতিতে এ দিন চাষিদের আর্থিক ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবি তুলে বিক্ষোভ শুরু করলেন স্থানীয় কিছু মানুষ। সামনে থেকে নেতৃত্ব দিলেন প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান পুর প্রশাসক বোর্ডের সদস্য সমীর দত্ত। এ দিন বিকেলে প্রায় আধ ঘণ্টা বাইগাছি এলাকায় হাবড়া-নৈহাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। তাঁরাও প্রকল্পের কাজে  সহযোগিতা করতে চান বলে জানান বিক্ষোভকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত