নজরবন্দি ব্যুরো: এবার কি লাল পতাকার রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র? অভিনেত্রী শ্রীলেখা মিত্র উপস্থিত ছিলেন বরাহনগরে সিপিএম এর পক্ষ থেকে রবিবারে একটি ফ্রি কোচিং ক্লাসের অনুষ্ঠানিক উদ্বোধনে। ঠিক তারপরই প্রশ্ন উঠে এসেছে, শ্রীলেখা এবার কি যোগ দিচ্ছেন রাজনীতিতে? হাসি প্রশ্ন শুনেই। তারপরই তাঁর পাল্টা প্রশ্ন, “মনে হচ্ছে তাই? তাহলে তাই-ই…।”
আরও পড়ুনঃ রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত,শুক্রবার বাড়তে পারে তাপমাত্রা
এরপরই শ্রীলেখা এক প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম কে বলেন,”আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই।সেকথা প্রথম প্রকাশ্যে আসে সৌরভ পালধির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর। বাম নেতারা জানেন আমার সমর্থন রয়েছে তাঁদের প্রতি।” অনেকেই অবশ্য এখন নাম লেখাচ্ছেন শাসক দলে নয় প্রধান বিরোধী দল এ, সেখানে উল্টো হাওয়ার পন্থী কি শ্রীলেখা?
সাথে সাথেই তাঁর উত্তর,”হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যায়। কিন্তু লাল পতাকা কে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করা যায় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ,এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।” বরাহনগরে শ্রীলেখার বক্তব্যে স্পষ্ট যে, যুগের পরিবর্তনের সাথে সাথে শিক্ষার মান ও যে বদলেছে,”নয়ের দশকের মোবাইল ছিল না, কিন্তু ‘চিত্রহার’ ছিল।
লোডশেডিং ছিল।লোডশেডিংয়ে ছাদে মাদুর পেতে পড়াশোনা ছিল যা এই প্রজন্ম ভাবতেই পারেনা। কারণ, তারা স্মার্ট, স্মার্টফোনের দৌলতে। যা বুদ্ধি, চিন্তাশক্তি ক্রমশ ভোঁতা করে দিচ্ছে। আমরা কিন্তু তখন স্বাধীনভাবে অনেক কিছুই ভাবতাম। আমরা আসলে বেশি স্মার্ট ছিলাম।”
এবার কি লাল পতাকার রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র? বামপন্থী দলগুলির প্রতিপত্তি তলানীতে, এ কথা নাকচ করে দিয়ে অভিনেত্রী লাল ঝাণ্ডার সমর্থনে বলেন,”একটু খেয়াল করলেই দেখা যাবে, লাল পতাকা কিন্তু আবার জাগছে। অনেক জায়গায় শ্রমজীবী ক্যান্টিন হয়েছে। করোনাকালে সস্তায় বাজার বসিয়েছে এই দল। রক্তদান শিবিরের আয়োজন করছে।”








