রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত,শুক্রবার বাড়তে পারে তাপমাত্রা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, অবশেষে বঙ্গে জাঁকিয়ে পড়ল শীত। কলকাতা থেকে জেলা সর্বত্রই পারদ নামল ১৫ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকবে এই আবহাওয়া। তবে শুক্রবার থেকে বদলাতে পারে পরিস্থিতি।

আরও পড়ুনঃ স্মার্টফোনে সহজ কাজের মাধ্যমে আয়, দেশবাসীকে দুর্দান্ত উপহার গুগলের

এইদিনের পর থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির পাশাপাশি।

যা গতকাল ছিল ২৭.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক ভাবেই এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নামতে বাধ্য।

রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, অন্যদিকে আবহাওয়া সূত্রে খবর, আবহাওয়া দপ্তর আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সর্তকতা দিয়েছে। বৃহস্পতিবার থেকেই বাড়তে পারে পশ্চিমীঝঞ্ঝার প্রভাব। এমনকি হিমাচলপ্রদেশ, জম্বু ও কাশ্মীর, লাদাখে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর