স্মার্টফোনে সহজ কাজের মাধ্যমে আয়, দেশবাসীকে দুর্দান্ত উপহার গুগলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্মার্টফোনে সহজ কাজের মাধ্যমে আয়, দেশবাসীকে দুর্দান্ত উপহার গুগলের ।করোনা পরিস্থিতিতে দেশে কাজ হারিয়েছে অসংখ্য মানুষ। দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠেছে। লকডাউন পরিস্থিতিতে এমনিই দাঁড়িয়েছে বেশির ভাগ মানুষের ছবি।এমন অবস্থায় সাধারন মানুষের জন্য আকর্ষণীয় অ্যাপ নিয়ে এল গুগল,যার মাধ্যমে স্মার্টফোনের সাহাজ্যে খুব সহজেই বাড়িতে বসেই আয় করতে পারবেন যে কেউ।বিশ্বাস না হলেও এটাই সত্যি।

আরও পড়ুনঃসারদা কাণ্ডে ৪৫৫ কোটি টাকার মামলায় গ্রেফতার অ্যাঞ্জেল এগ্রিটেকের কর্তা

‘মোবাইলে এই কাজগুলি করলেই পাবেন টাকা’- এমন বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে অনেকেই নিরাশ হয়েছেন হয়তো। তাই বিশ্বাস করা কঠিন। তবে গুগলের প্রতি আস্থা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। না, কোনও মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া বা টাকা হাতানোর প্রশ্ন নেই। সত্যিই গুগল টাস্ক মেট অ্যাপে ঢুকে আয় করা যাবে। এবার নিশ্চয়ই জানতে চাইবেন, কী ধরনের কাজের বিনিময়ে মিলবে টাকা? অত্যন্ত সহজ। এই যেমন ধরুন, ইংরাজি থেকে কোনও বাক্যকে অন্য ভাষায় ট্রান্সলেট করে দিলেন।

কিংবা কোনও রেস্তরাঁ নিয়ে সমীক্ষার প্রশ্নের উত্তরগুলি দিলেন। এই রকম কিছু সহজ কাজ করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা ই-ওয়ালেটে জমতে থাকবে টাকা।গুগল জানিয়েছে আপাতত অ্যাপটির বিটা ভার্সানের পরীক্ষানিরীক্ষা চলছে। সব ঠিকঠাক থাকলে তা প্রত্যেক ভারতীয় ব্যবহার করতে পারবেন। যদিও এখনই প্লে-স্টোরে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন। তবে আপাতত তা ব্যবহার করতে পারবেন না। তবে অ্যাপ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। একটি কাজ শেষ করলে কত আয় হবে, তাও জানা যাবে আগেভাগেই।যতদিন যাচ্ছে, ততই প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে দেশবাসী।

স্মার্টফোনে সহজ কাজের মাধ্যমে আয়, দেশবাসীকে দুর্দান্ত উপহার গুগলের ।বিশেষ করে করোনার দাপটে একলাফে অনেকখানি বেড়েছে অনলাইনে সব ধরনের কাজকর্ম সেরে ফেলার প্রবণতা। শপিং করা থেকে ব্যাংকের কাজ, সবকিছুর জন্যই স্মার্টফোনের শরণাপন্ন মানুষ। আর গুগলের কৃপায় যদি বাড়ি বসে আয়ও করা যায়, তাহলে তো সোনায় সোহাগা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত