সারদা কাণ্ডে ৪৫৫ কোটি টাকার মামলায় গ্রেফতার অ্যাঞ্জেল এগ্রিটেকের কর্তা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সারদা চিটফান্ড কান্ডের এক সংস্থার সঙ্গে যুক্ত ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই। এবিষয়ে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা জানিয়েছেন, ওই ব্যক্তিটি অ্যাঞ্জেল এগ্রিটেকে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজিবুল্লা। সিবিআই সূত্রে খবর, ২০১৭ সাল থেকে আর্থিক দূর্নীতি মামলায় ফেরার ছিলেন নজিবুল্লা।

আরও পড়ুনঃ অমিত শাহ পাঁচতারা হোটেল থেকে খাবার আনিয়ে আদিবাসীর বাড়িতে খেয়েছেন! কটাক্ষ মুখ্যমন্ত্রীর

গ্রেফতারের পর সোমবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হয়। তাকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই-এর মুখপাত্রের কথায়, “গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা এবং তাঁদের লগ্নি করা অর্থ আত্মসাতের পর অভিযুক্ত পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল”।

সূত্র মারফত খবর, নাজিবুল্লার বিরুদ্ধে ইতিমধ্যেই চার্টশিট তৈরি করা হয়েছে। তারপর থেকেই কোনো হদিস মিলছিল না তাঁর। অবশেষে তাঁকেই পাকরাও করেছে সিবিআই। অন্য দিকে দাবি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস মদন মিত্রের ঘনিষ্ট নাজিবুল্লা। যদিও সিবিআইয়ের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ইতিমধ্যেই আয় ব্যয়ের হিসেব চাইতে তিন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে ইডি। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে সেই নোটিশ পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এর আগেও আয়-ব্যয়, সম্পত্তি এবং অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল তাদের কাছ থেকে। তা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত নোটিশ পাঠানো হয়েছে তাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর