নজরবন্দি ব্যুরোঃ অমিত শাহ পাঁচতারা হোটেল থেকে খাবার আনিয়ে আদিবাসীর বাড়িতে খেয়েছেন! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁকুড়ায় বিভীষণ হাঁসদার বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মধ্যাহ্নভোজকে কটাক্ষ করলেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বাঁকুড়ার খাতড়ায় গিয়েছিলেন ।
আরও পড়ুনঃ রাজ্যে আরও কমল মৃত্যু। কলকাতার মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষ।
এদিন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার কর্মসূচি ছিল। সেখানে তিনি বলেন, কয়েকদিন আগে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোক দেখানোর জন্য এখানে এসেছিলেন। আদিবাসী পরিবারের তৈরি খাবার নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন ফাইভ স্টার হোটেল থেকে ভাত এনে দলিতের বাড়িতে খেয়েছেন! বাইরে থেকে ব্রাক্ষণ-লোকজন নিয়ে এসেছিলেন।
কটাক্ষের সুরে বলেন, ‘আদিবাসী বোনেরা ছাড়াচ্ছে ধনেপাতা, আর উনি খাচ্ছেন পোস্তর বড়া।’অমিত শাহ নিজে সেদিন টুইটে লিখেছিলেন, চতুরদিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে চমত্কার বাঙালি খাবার খেলাম।
অমিত শাহ পাঁচতারা হোটেল থেকে খাবার আনিয়ে আদিবাসীর বাড়িতে খেয়েছেন! ওঁদের আতিথেয়তা, অভ্যর্থনার উষ্ণতা ভাষায় প্রকাশ করা যায় না।এদিন মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করে বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘আমি তো দেখলাম, আদিবাসী বাড়িতেই রান্নাবান্না হচ্ছে, খেয়েছে। এটা মুখ্যমন্ত্রীর নিম্নরুচির পরিচয়।’
বাঁকুড়ায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় আমাদের সরকারই থাকছে।’ বিনামূল্যে রেশনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি আরও বেশ কিছু সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। বলেন, ‘আমরা মানুষের কথা ভেবেছি। জুন পর্যন্ত বিনা মূল্যে রেশন সরবরাহ চলবে। মিথ্যা অভিযোগ বেশিদিন টিঁকবে না। বিজেপি টাকা দিতে এলে নিয়ে নিন, কিন্তু ভোট ওঁদের দেবেন না।’



