নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আরও কমল মৃত্যু। শীতকাল আগত, দেশের করোনা পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিন্তা রয়েছে মারন ভাইরাসের সেকেণ্ড ওয়েভ আসার। এই মুহূর্তে দেশের ৫টি রাজ্য নিয়েই বেশি চিন্তা তৈরি হচ্ছে। রাজ্যবাসির জন্যে আশঙ্কার বিষয় হল সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নাম। এদিকে রাজ্যে প্রতিদিন একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। কিছুটা লাগাম পড়েছে মৃত্যু সংখ্যাতেও।
আরও পড়ুনঃ ১৫০ আসনে লড়তে চায় কংগ্রেস, মুখ্যমন্ত্রীর মুখ অধীর! বিরক্ত বিমান বসু।
রাজ্যের একাধিক জেলাতে করোনা ভাইরাসের প্রভাব কমলেও কলকাতা আর উত্তর ২৪ পরগণা শুরুর সময় থেকে মৃত্যু এবং সংক্রমনের হারে একই ট্রেন্ড বজায় রেখেছে। আজও কলকাতায় নতুন করে সংক্রামিত হয়েছেন ৮৬৯ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৩ হাজার ৫৫৭ জন।
আজকের ৩ হাজার ৫৫৭ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯১৮ জন। আশার কথা হল, এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৫ হাজার ৩০ জন। যা গতকালের থেকে ১৭৭ জন কমেছে। রাজ্যে দ্রুত বাড়ছে সুস্থতার হার সামান্য হলেও কমছে করোনা ভাইরাসের দাপট।
রাজ্যে আরও কমল মৃত্যু। মৃত্যুর গড় ৫০ – ৫৫ জন থেকে কমে আজ হয়েছে ৪৭। সবথেকে বেশি মৃত্যু হচ্ছে যারা কোমর্বিডিটিতে ভুগছেন তাঁদের। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৭২ জনের। মৃত ৮ হাজার ৭২ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৭ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬৮৭ জন। আজকের ৩ হাজার ৬৮৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২৬ হাজার ৮১৬ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪২ হাজার ৩৬৭ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লক্ষ ৬৫ হাজার ৩৩১ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ৬১ হাজার ৮৩৭ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.২৬ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯২.৮০ শতাংশ। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।




