রাজ্যর বিধানসভা ভোটে ব্যবহার করা হতে পারে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  রাজ্যর বিধানসভা ভোটে ব্যবহার করা হতে পারে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! পশ্চিমবঙ্গের রাজনীতি নির্বাচনী উত্তাপে গা সেঁকতে শুরু করেছে। নির্বাচন কমিশন সেই নির্বাচন আয়োজনের নানা দিক নিয়ে পরিকল্পনা সাজাতে আলাপ আলোচনা করছে। সেই পরিকল্পনার অন্যতম অঙ্গ ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করা ।

আরও পড়ুনঃ এবার কি লাল পতাকার রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র? জোর জল্পনা টলিউডে

রাজ্যের বিধানসভা ভোট নিরাপত্তায় আগামী বছরে  ব্যবহার করা হতে পারে প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।কমিশনের প্রাথমিক পরিকল্পনায় তাই উঠে এসেছে বলে সূত্রের দাবি। ভোট আয়োজনের আলোচনায় জায়গা করে নিচ্ছে কোভিড-১৯। সেই পরিস্থিতিতে আগামী বছরের রাজ্যের নির্বাচনের জন্য হেলিকপ্টার সংখ্যা বাড়াতে চায় কমিশন।

রাজ্যর বিধানসভা ভোটে ব্যবহার করা হতে পারে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! পাশাপাশি, ভোট পর্বে এয়ার অ্যাম্বুল‍্যান্সের বন্দোবস্ত রাখার পক্ষে সওয়াল করছে তারা।২০১৯ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে ভোট পর্ব যত এগিয়েছিল, ততই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়েছিল। সর্বোচ্চ তা ৭৪৫ কোম্পানির মতো ছিল। সে কারণে লোকসভা নির্বাচনে শুরুর দফা গুলির তুলনায় শেষের দিকে বুথ পাহারায় অনেক বেশি ছিল কেন্দ্রীয় বাহিনী। শেষের দিকে দফাগুলোয় ৯৬-৯৯ শতাংশের মতো বুথের দায়িত্বে ছিল তারা।

এ রাজ্যের ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সব বুথের পাহারায় ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী বছরের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের সব বুথ পাহারাতে দেখা যেতে পারে তাঁদের। সেই সম্ভাবনা ইতিবাচক বলে কমিশন অন্দরের খবর। সে কারণে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের ভোটে ব্যবহার নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে কমিশনের অন্দরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন