BJP: বিজেপিতে ‘বিক্ষুব্ধ’ কী লকেটও? দুই বরখাস্ত নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বাড়ছে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন্তন বৈঠকের পর দলের কার্যপদ্ধতি নিয়ে সমালোচনা করেছিলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এর ফলে দলীয় নেতৃত্বের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর বক্তব্য নিয়ে কাটাছেঁড়া হওয়ার মধ্যেই সেই আলোচনায় ঘৃতাহুতি দিলেন সাংসদ নিজেই। ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত রয়েছেন তিনি। বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির দুই সাময়িক বরখাস্ত নেতা রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার। বিজেপিতে ‘বিক্ষুব্ধ’ কী লকেটও? এই প্রশ্ন উঠতে শুরু করেছে সমস্ত মহলে। 

আরও পড়ুনঃ শিলিগুড়ির জয় ম্যাজিক নয়, অসাধ্য সাধনের কথা জানালেন পাপিয়া ঘোষ

রাজ্য সভাপতি বদলের পর বদল আনা হয়েছে রাজ্য কমিটিতে। এমনকি জেলা স্তরের কমিটিতে একবারে খোলনলচে বদলে ফেলেছে বিজেপি। নতুন সংগঠনে জায়গা হয়নি সায়ন্তন বসু, রীতেশ তিওয়ারি, জয়প্রকাশ মজুমদারদের। তাঁদের মধ্যে যেমন ক্ষোভ তৈরি হয়েছিল, জেলা কমিটি নিয়ে বেজায় ক্ষুব্ধ ছিলেন বিজেপির বিধায়করাও। বিজেপির নতুন কমিটি নিয়ে ক্ষোভ দেখিয়ে সমস্ত হোয়াটসঅ্যাপের গ্রুপ থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। 

এখানেই শেষ নয়, আলাদ করে ঠাকুরনগরে একাধিকবার বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন মন্ত্রী শান্তনু। বিজেপির বিক্ষুব্ধদের কার্যপ্রণালীতে বেজায় চটে যান রাজ্যের নেতারা। কড়া হাতে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরই মধ্যে উত্তরাখণ্ডে মন্ত্রী শান্তনু এবং সাংসদ লকেটের বৈঠক আরও জল্পনা বাড়িয়ে দিয়েছিল। অনেকেই মনে করেছিলেন, বড়সড় ভাঙন ধরতে চলেছে বিজেপিতে। কিন্তু তা এখনও অবধি হয়নি। 

বিজেপিতে ‘বিক্ষুব্ধ’ কী লকেটও? প্রশ্ন রাজনৈতিক মহলের 

বিজেপিতে 'বিক্ষুব্ধ' কী লকেটও? প্রশ্ন রাজনৈতিক মহলের 
বিজেপিতে ‘বিক্ষুব্ধ’ কী লকেটও? প্রশ্ন রাজনৈতিক মহলের

সোমবার সেই জল্পনা আবারও মাথাচাড়া দিয়েছে। বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বৈঠকে কী কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়েও বিশেষ কৌতুহল বেড়েছে। যদিও বিক্ষুব্ধ নেতাদের বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতা অমিত মালব্যের বক্তব্যে তা অনেকটাই স্পষ্ট হয়েছে। মুরলীধর সেন লেনের ফাটল নয়, নির্বাচন মুখী রাজ্যগুলিতে বিশেষ গুরুত্ব দিতে চাইছে দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত