সমস্ত জল্পনার অবসান! বুধবার থেকেই চাকা গড়াচ্ছে লোকাল ট্রেনের। #BreakingNews

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সমস্ত জল্পনার অবসান! বুধবার থেকেই চাকা গড়াচ্ছে লোকাল ট্রেনের। চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। আজ নবান্নে এ নিয়ে আলোচনা করতে আসেন রেলকর্তারা। কোন পদ্ধতি মেনে ট্রেন চালানো হবে, তা নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে গ্যালোপিং ট্রেন চালানো হবে না। অর্থাৎ সব স্টেশনে দাঁড়াবে লোকাল ট্রেন।

আরও পড়ুনঃ সমাজের কাজে লাগবে এমন কথা বলুন! অমিতকে তীব্র খোঁচা অভিষেকের।

প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে শিয়ালদহ এবং হাওড়া, খড়গপুর মিলিয়ে মোট ৩৬২ টি লোকাল ট্রেন চালানো হবে প্রথম দিন। পরে যাত্রি সংখ্যা দেখে ট্রেন বাড়ানো হবে। আগামী সোমবার স্বাস্থ্য বিধি নির্ধারন করতে এবং তা কিভাবে সুনিশ্চিত ভাবে কার্যকর করা যায় তা নিয়ে নবান্নে বৈঠকে বসবেন রেল ও রাজ্য সরকারের আধিকারিকরা।

জানা গিয়েছে একটি লোকাল ট্রেনে আসন সংখ্যা ১২০০ সেখানে ৬০০ জন আপাতত যাতায়াত করতে পারবেন। প্রত্যেকে থার্মাল গানের মুখোমুখি হতে হবে। শরীরে জ্বর থাকলে ওঠা যাবে না ট্রেনে। লোকাল ট্রেনে চড়তে গেলে বাধ্যতামূলক ভাবে পরতে হবে মাস্ক। রেলওয়ে চেষ্টা করছে মেট্রোরেলের মতই ই টিকিট এবং স্মার্ট ফোনের মাধ্যমে টিকিট কাটার সুবিধা দেওয়ার ব্যাবস্থা করা হতে পারে।

সমস্ত জল্পনার অবসান! সুত্রের খবর লোকাল ট্রেনের জন্যে নতুন কোন টাইম টেবিল তৈরি করা হচ্ছে না। পুরনো সূচী অনুযায়ী রাজ্যে ফের যাত্রা শুরু করবে গরীবের লাইফ লাইন লোকাল ট্রেন। জানা গিয়েছে হাওড়া ডিভিশনে ১০১, খড়গপুর ডিভিশনে ৩৩ এবং শিয়ালদহ ডিভিশনে ২২৮ টি লোকাল ট্রেন চলবে প্রথম দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর