Alcohol: পুজোয় সবদিন বন্ধ থাকবে মদের দোকান? সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ অক্টোবরের ১ তারিখ। আর অক্টোবর মাস পরেছে মানেই বেজে গেছে পুজোর ঘণ্টা। আর মাত্র ১৪ দিন পর মহালয়া। আর ১৯ তারিখ থেকে পুজো। তবে এত আনন্দ উৎসবের মাঝে সুরা প্রেমীদের জন্য কী তবে এলো দুঃসংবাদ?

আরও পড়ুনঃফের ডেঙ্গুর বলি ২০ বছরের যুবতী, আতঙ্কে দমদমবাসী

অক্টোবরের মাসে এবং পুজোর সময় এই বছর কী সব দোকান খোলা থাকবে? জানা জাচ্ছে এই মাসে বিশেষ কিছু দিন বন্ধ থাকবে মদের দোকান। এই মাসের ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে মদের দোকান। তবে এরপর বেশ কয়েকদিন টানা খোলা থাকবে মদের দোকান। আবার ২৪ তারিখ বন্ধ থাকবে মদের দোকান। কারন এইদিন থাকবে দশেরা।

পুজোয় সবদিন বন্ধ থাকবে মদের দোকান? জানুন সঠিক তথ্য
পুজোয় সবদিন বন্ধ থাকবে মদের দোকান? জানুন সঠিক তথ্য

 

ফের চারদিন পর ২৮ অক্টোবর বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দোকান বন্ধ থাকবে। এবং তার দুদিন পর ৩০ অক্টোবর পালিত হয় হরিজন দিবস। সেইদিনও বন্ধ থাকবে দোকান। তবে পুজো শুরু ১৯ তারিখ থেকে। পুজোর চারদিনও কি বন্ধ থাকবে মদের দোকান?

পুজোয় সবদিন বন্ধ থাকবে মদের দোকান? জানুন সঠিক তথ্য

পুজোয় সবদিন বন্ধ থাকবে মদের দোকান? জানুন সঠিক তথ্য

এখন অবধি পাওয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র ষষ্ঠীতে বন্ধ থাকবে মদের দোকান। বাকি দিনে এমনকি দশমীর দিনেও খোলা থাকবে মদের দোকান। তবে পরে এই সিদ্ধান্তগুলি বদলও হতে পারে। এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যেই দিনগুলিতে দোকান বন্ধ থাকবে সেই দিনগুলিতে দোকান শুধু নয় শহরের কোন রেস্তরাতেও পরিবেশন করা হবে না মদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন