Dengue Death: ফের ডেঙ্গুর বলি ২০ বছরের যুবতী, আতঙ্কে দমদমবাসী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন দিন বাড়ছে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিছুদিন আগেই মারা গিয়েছিল এক ১৭ বছরের কিশোর। এবার ডেঙ্গুর বলি হল বছর কুড়ির যুবতী।

আরও পড়ুনঃ বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না তিনি, নির্বাচকদের নিশানা করে বিস্ফোরক চাহাল

ঘটনাটি ঘটেছে দক্ষিন দমদমে। মৃত তরুণীর নাম সমাপ্তি মল্লিক। তিনি দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শনিবার রাত্রে তিনি মারা যান। বেশ কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। ভর্তি ছিলেন নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে।

ফের ডেঙ্গুর বলি ২০ বছরের যুবতী, গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি 
ফের ডেঙ্গুর বলি ২০ বছরের যুবতী, গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি 

 

তার রক্ত পরিক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা চলছিল কিন্তু হঠাৎ করেই শনিবার রাতে তার অবস্থার অবনতি হতে শুরু হয়। সেই কারনে তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফের ডেঙ্গুর বলি ২০ বছরের যুবতী, গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি 

ফের ডেঙ্গুর বলি ২০ বছরের যুবতী, গভীর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি 

এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারন এর আগেও আরও বেশ কিছুজনের মৃত্যু হয়েছে দমদম এলাকায়। সম্প্রতি রাজ্যের ডেঙ্গু আক্রান্তের হটস্পট নজরে আনা হয়েছে। সেই তালিকায় রয়েছে ৬৮টি হটস্পট। প্রত্যেক দিন প্রায় বহু মানুষ আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। ফলে বেশ আতঙ্কে দীর্ঘশ্বাস ফেলছে সাধারন মানুষেরা। এর আগে দীপান্বিতা বিশ্বাস নামক মেডিকেলের এমবিবিএস প্রথম বর্ষের এ শিক্ষার্থী প্রান হারিয়েছে ডেঙ্গুতে। এইভাবে একের পর এক নবপ্রজন্ম যেভাবে ডেঙ্গুর বলি হচ্ছে তাতে অন্ধকার হচ্ছে দেশের ভবিষ্যৎ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত