নজরবন্দি ব্যুরো: একটা সময় ভারতীয় ক্রিকেটে কুল-চা জুটি বিপক্ষের ঘুম কেড়ে নিলেও এখন আর সেই জুটিকে দেখা যায়। কুল-চা জুটি থেকে কুলদীপ কামব্যাক করলেও যুজবেন্দ্র চাহাল কামব্যাক করতে পারেননি। দলের অন্যতম অভিজ্ঞ এই লেগ স্পিনারকে দলে নেওয়া হলেও বেঞ্চেই সময় কেটেছে।
আরও পড়ুন: সাতসকালে শুটিং থেকে আরও একটি সোনা, এশিয়াডে ভারত ৩৮টি পদক


এবার বিশ্বকাপে কুলদীপ কামব্যাক করলেও চাহালকে সুযোগ দেওয়া হয়নি। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপে দলে সুযোগ পেলেন না তিনি। এরআগে ২০২১ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। এবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না তিনি। চাহালের বাদ যাওয়ায় ক্রিকেট দুনিয়া তোলপাড়।

এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। এখন কেন্টের হয়ে খেলছেন কাউন্টি ক্রিকেট । সেখানে একটি সংবাদমাধ্যমকে চাহাল বলেন, “এটা তো বিশ্বকাপ। ১৫ জনের বেশি তো দলে নেওয়া যায় না। তাই বাদ গেলাম।” তিনি আরও বলেন, “হ্যাঁ আমার খারাপ লেগেছে।



বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে সেটা নিয়ে ভাবলে তো চলবে না। এগিয়ে যেতেই হবে। সত্যি বলতে এই সব ব্যাপারগুলো আমার গা সওয়া হয়ে গিয়েছে! আর তাই ঘরে না বসে থেকে কাউন্টি খেলতে চলে এলাম। কারণ ক্রিকেট খেলাই আমার একমাত্র লক্ষ্য”। এখনও তাঁর টেস্ট অভিষেক ঘটেনি।
বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না তিনি, নির্বাচকদের নিশানা করে বিস্ফোরক চাহাল

তবে সীমিত ওভারের ক্রিকেটে তিনি ভারতের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবুও চাহালের কেরিয়ার থেকে তিনটি বিশ্বকাপ বাদ চলে গেল! এহেন চাহাল কি আবার ভারতীয় দলে ফিরতে পারবেন? এই প্রশ্নের উত্তর আছে শুধু সময়ের হাতে।







