সুজাতার পর আরও এক! ফের বিজেপি হেভিওয়েটের স্ত্রী যোগ দিচ্ছেন তৃণমূলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুজাতার পর আরও এক! আরও এক বিজেপি হেভিওয়েটের স্ত্রী যোগ দিচ্ছেন তৃণমূলে। গত কয়েকদিন আগেই চমকে দিয়েছে তৃণমূল। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। ইনিই সেই সুজাতা যিনি কার্যত একা লড়ে সৌমিত্র খাঁ-র দখলে থাকা বিষ্ণুপুর আসন বেদখল হতে দেননি। পদ্ম প্রতীকে জিতিয়ে এনেছিলেন সৌমিত্র খাঁ-কে।

আরও পড়ুনঃ দলীয় তালিকায় রোজের রদবদল, পরবর্তী দফার জল্পনায় ভাসছে আরো ৫ নাম।

দুদিন আগে কুনাল ঘোষ এবং সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে ফিরে সুজাতা জানান, বিজেপিতে সম্মান মর্যাদা নেই। প্রিয় নেত্রীর নেতৃত্বে কাজ করতে চাই। সৌমিত্র খাঁ তথা বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতিকে নিয়ে তার মন্তব্য, “কে বলতে পারে আগামী দিনে বিজেপি-র রাজ্য যুব মোর্চার সভাপতি তৃণমূলে যোগ দেবেন না!” এর পরেই তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান সৌমিত্র!

একদিকে যখন শুভেন্দু-র ঝটকা বিনা মেঘে বজ্রপাতের মত সুজাতার মাধ্যমে বিজেপি-কে ফিরিয়ে দিয়েছে তৃণমূল, তখন অন্যদিকে ঘর ভাঙতে চলেছে আরও এক হেভিওয়েট নেতার। সূত্রের খবর এই নেতাও এক কালে তৃণমূলেই ছিলেন, এবং মমতা বন্দোপাধ্যায়ের বেশ স্নেহধন্যই ছিলেন। কলকাতা পার্শ্ববর্তী এলাকায় বাস তাঁর, কিন্তু দলবদলের রাজনীতির পরম্পরায় ভেসে তিনি এখন বিজেপি-র নেতা। শুধু নেতা নয়, হেভিওয়েট নেতা! সেই নেতার ঘরের লক্ষীই নাকি কার্যত বীতশ্রদ্ধ হয়ে যোগ দিতে চলেছেন তৃণমূলে!

সুজাতার পর আরও এক! সূত্রের দাবি, তিনি স্বামীর কার্যকলাপে অত্যন্ত হতাস। মন থগেকে মেনে নিতে পারছেন না বিজেপি-তে। তাছাড়াও তিনি মনে করেন বিজেপি যদি রাজ্যের ক্ষমতায় আসেন তাহলে সর্বনাস হতে পারে বাঙালীর! তাই নিজে নারী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে চান বিজেপি নেতার স্ত্রী! এখন দেখার এই নাটকীয় যোগদানপর্ব কবে হয় আর সৌমিত্র-র মত আরও একটা সাংবাদিক সম্মেলন করেন কোন বিজেপি শীর্ষ নেতা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত