নজরবন্দি ব্যুরো: দলীয় তালিকায় রোজের রদবদল, হাতে মাত্র আর কয়েকটা মাস। তারপরই বাংলায় বিধানসভায ভোট। আর ভোটের ঠিক আগে আগেই আচমকাই শুরু হয়েছে শাসকদলের নেতা মন্ত্রী থেকে দলীয় কর্মীদের দল বদলের পালা। আবার কম যাচ্ছেনা উল্টো শিবিরও। এ যেন এক হিড়িক! পাল্লা দিয়ে দল বদলে চলছে দল ভারির খেলা। একদল বলছে দল ভাঙ্গছে অন্যদল। অপর দল বলছে সংগঠনের গোড়ায় গলদ, ভাঙছে তাই। দলত্যাগী দের তালিকা লম্বা হচ্ছে রোজ।
আরও পড়ুনঃ ‘নিজেদের সংগঠনের জোর নেই, তাই ঘর ভাঙছে’ : পার্থ


মেঘের পিছনে থেকে কেউ কেউ জল্পনা জিইয়ে রাখছেন তো কেউ সামনা সামনি জানাচ্ছেন অন্যদল যাওয়ার কথা। এই পর্যায়ের প্রথম দলত্যাগ করে একাধিক সমীকরণ পাল্টে দিয়েছেন মেদিনীপুরের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী। একা নন,একাধিক নেতা মন্ত্রী দলীয় কর্মী নিয়ে রীতিমতো আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে গেছেন তিনি। দলের বিরুদ্ধে গর্জে উঠেছেন মঞ্চ থেকেই। আর শুরু সেখান থেকেই। প্রতিদিনই কেউ যাচ্ছেন বিজেপিতে তো কেউ তৃণমূলে।
শুভেন্দু অধিকারীর পর থেকেই রাজনীতিতে চলছে জোর গুঞ্জন। এর পরের জন কে?? সূত্রের খবর গতকাল রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে রাজীব বন্দোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষ সহ অনুপস্থিত ছিলেন ৪ মন্ত্রী। নতুন ধাপের জল্পনা শুরু সেখান থেকেই। সূত্র থেকে এও জানা যাচ্ছে বাংলার শাসক দলের হাত ছাড়তে চলেছেন বেশ জনপ্রিয় ৫ জন হেভিওয়েট নেতা। যদিও হাওড়ার জেলা কো -অর্ডিনেটর ,রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় কদিন আগে পর্যন্ত দলের বিরুদ্ধে ক্ষোভ জানালেও বৈঠকের পর আপাতত তিনি জানাচ্ছেন দলের সাথে কোনো দুরত্ব নেই তাঁর আর।
তাহলে বাকি ৫ জন যাঁরা জল্পনার কেন্দ্রে তাঁরা কারা? সূত্র যে তালিকা দিচ্ছে তাতে পশ্চিবঙ্গের হাইকোর্টের আইনজীবি, যিনি কিনা তৃণমূল পন্থী হিসেবে দীর্ঘদিনের পরিচিত, গোসাবার জনপ্রিয় নেতা, বাগুইআটির তৃণমূল পন্থী প্রভাবশালী এক নেতা,একজন মিডিয়া কর্মী, এছাড়াও যে দুটি চরিত্র সবথেকে বেশি ভাবাচ্ছে সে দুটি হলো পশ্চিমবঙ্গ আউটডোর অ্যাডভারটাইজিং-এর এক শীর্ষ কর্তা এবং একজন স্বনামধন্য বিজ্ঞানী। যদিও এখনো মেঘের আড়াল থেকেই জল্পনা জিইয়ে রাখছেন প্রত্যেকে।


দলীয় তালিকায় রোজের রদবদল, এদিকে ২৯৪ টি আসনের বিধানসভা ভোটের আগে বাংলায় দফায় দফায় সভা করছেন বিজেপির দলীয় নেতৃবৃন্দ। ডিসেম্বরের শেষের সভার পর জানুয়ারিতে সভা করতে আবার বাংলায় আসছেন অমিত শাহ্। প্রতিটি বিধানসভায় নিজদের কব্জায় আনার জন্য ছক কষছেন প্রতিদিন। আর সমানতালে চলছে দলবদলের পালা। কার্যত বাংলার মানুষ এখনো তালিকা তৈরিতে ব্যস্ত। প্রতিদিনের তালিকা পরিবর্তনে তাঁরা হয়তো ভাবতেই সময় পাচ্ছেন না বাংলার মসনদে বসবেন কে!







