নজরবন্দি ব্যুরোঃ করোনার কারণে দীর্ঘদিন থমকে থাকার পরে বিভিন্ন রাজ্য সরকারি দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের কর্মযজ্ঞ চলছে। স্বাস্থ্য, পুলিশ সহ বিভিন্ন দফতরে ইতিমধ্যে কয়েক হাজার নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল রাজ্যের গ্রন্থাগার দফতর।
আরও পড়ুনঃ ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় হাজার পার


সব মিলিয়ে ৭৩৮ জন লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়ায় সিলমোহর দিয়েছে নবান্ন। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। লাইব্রেরি সায়েন্সে উত্তীর্ণ আবেদনকারীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও নাম চেয়ে পাঠানো হবে। স্বচ্ছতা বজায় রেখে দ্রুত প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে নবান্ন থেকে। প্রাথমিকভাবে রাজ্যে সরকারি গ্রামীণ লাইব্রেরিগুলিতে ৭৩৮ জন গ্রন্থাগারিক নিয়োগ করা হবে।

এই পদে বেতনক্রম ২৫,২০০ টাকা। সফল প্রার্থীদের পাকা সরকারি চাকরি মিলবে। নিয়োগের বিজ্ঞপ্তি এবং জেলা ভিত্তিক শূন্য আসনের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নির্দিষ্ট সরকারি পদ্ধতি মেনে খুব শিগগির নিয়োগের বাকি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এক নজরে দেখে নিন কোন জেলাতে কত নিয়োগ।



উত্তর ২৪ পরগনায়, ৬০। এছাড়াও পূর্ব বর্ধমানে ৫৫, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ৫২ জন করে নিয়োগের কথা। কলকাতার ক্ষেত্রে এই সংখ্যা ৪০। ২৩টি জেলার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলিয়ে মোট নিযুক্তি হবে ৭৩৮। অন্য জেলার মধ্যে আলিপুরদুয়ারে ৬, বাঁকুড়ায় ৩১, বীরভূমে ৩৮, পশ্চিম বর্ধমানে ২৩, কোচবিহারে ৩৪,

বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগে সিলমোহর নবান্নের, জানুন বিস্তারিত
দক্ষিণ দিনাজপুরে ১৪, দার্জিলিংয়ে (জিটিএ) ২১, হাওড়ায় ৩৬, জলপাইগুড়িতে ১৮, ঝাড়গ্রামে ১৭, মালদহে ২৯, মুর্শিদাবাদে ৩৬, নদিয়ায় ৩৭, পশ্চিম মেদিনীপুরে ৪০, পূর্ব মেদিনীপুরে ৪৪, পুরুলিয়ায় ৩০ ও উত্তর দিনাজপুরে ১২টি শূন্যপদ।







