গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণবঙ্গে বইছে তাপপ্রবাহ। যার জেরে আগামী ৪৫ দিন স্কুল ছুটি ঘোষণা করেছে শিক্ষা দফতর। আর সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে বাড়ল শাসক বিরোধী সংঘাত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আগের মতো নয়, গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।

আরও পড়ুনঃ Bank Holiday: ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মে মাসের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক।

বৃহস্পতিবার ট্যুইট করে বিজেপি বিধায়ক জানিয়েছেন, দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল, এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের কারণে উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি।

west Bengal schools, west Bengal, education, west Bengal education, wb schools, west Bengal school education, wb educati | Education News – India TV

বিজেপি বিধায়কের বক্তব্য, শিক্ষামন্ত্রী ব্যক্তিগত জীবনে অধ্যাপক। তিনি এবিষয়ে আরও বেশী বোঝেন। দীর্ঘদিন পর আবার শুরু হয়েছে পঠনপাঠন। এই পরিস্থিতিতে ফের স্কুল বন্ধ করে দেওয়া উচিৎ নয়। দক্ষিণবঙ্গে যে আবহাওয়ার পরিস্থিতি সে ক্ষেত্রে সেখানকার মানুষ বিচার বিবেচনা করে অবশ্যই সিদ্ধান্ত নেবেন।

গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন 

গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন 
গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, শিক্ষামন্ত্রীর কাছে আবেদন

তাঁর দাবী, উত্তরবঙ্গের পক্ষে এই সিদ্ধান্ত বাস্তবোচিত নয়। কাজেই দার্জিলিং, কালিম্পং-এর সঙ্গে শিলিগুড়িকেও এ ক্ষেত্রে বাদ দেওয়া হোক। ছুটি কাটাতে কাটাতে সকলেই পরিশ্রান্ত। দাবদাহের কারণে একান্তই সিদ্ধান্ত নিতে হলে সময় পরিবর্তন করা যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত