নজরবন্দি ব্যুরোঃ ঈদ-উল-ফিতর, বুদ্ধ পূর্ণিমা, পরশুরাম জয়ন্তী এই রকম একাধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে মে মাসে। এই সব উল্লেখযোগ্য উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে ২০২২ সালের মে মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সম্প্রতি মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
আরও পড়ুনঃ বিদ্যুতের মাশুল বাড়ানো নিয়ে এবার সরকারকে তোপ শুভেন্দুর
ব্যাঙ্কের ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। ঈদ-উল-ফিতর এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী মাসে দুটি দীর্ঘ সপ্তাহান্তের ছুটি রয়েছে। সেই সময়ে ব্যাঙ্ক টানা তিন দিন বন্ধ থাকবে। ফলে আগামী মাসে যাঁদের ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাঁদের ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই তালিকাটি দেখে নিতে হবে।
১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মে মাসের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

১ মে – রবিবার
২ মে – রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর) , কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩ মে – ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী/রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর)/বাসব জয়ন্তী/অক্ষয় তৃতীয়া, কেরল ছাড়া সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
৮ মে – রবিবার
৯ মে – রবীন্দ্রজয়ন্তী, পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ
১৪ মে – দ্বিতীয় শনিবার
১৫ মে – রবিবার

১৬ মে– বুদ্ধ পূর্ণিমা, ত্রিপুরা, বেলাপুর, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, নয়াদিল্লি, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ মে – রবিবার
২৮ মে – চতুর্থ শনিবার
২৯ মে – রবিবার

উল্লেখ্য, অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে নির্দিষ্ট রাজ্যের ছুটিতে দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্কের ছুটি হিসেবে পালন করা হয় না এবং নির্দিষ্ট রাজ্য বা অঞ্চল অনুযায়ী সেগুলি পৃথক হয়। সারা দেশের ব্যাঙ্কগুলি শুধুমাত্র গেজেটেড ছুটি পালন করে।








