বিদ্যুতের মাশুল বাড়ানো নিয়ে এবার সরকারকে তোপ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশজোড়া কয়লা সঙ্কটের জেরে গত কয়েক সপ্তাহ ধরে গোটা দেশে বিদ্যুতের ঘাটতি নিয়ে তৈরি হয়েছে আশঙ্কার আবহ। এরইমাঝে এবার এক ধাক্কায় কলকাতা ও শহরতলিতে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বেড়েছে।

আরও পড়ুনঃ ২ তারিখ থেকে গরমের ছুটি, ওই দিন থেকেই তাপমাত্রা কমবে রাজ্যে।

১ এপ্রিল থেকে এই ট্যারিফ বাড়ানো হয়েছে। যেখানে আগে সর্বনিম্ন প্রতি ইউনিটের মাশুল ছিল ৪ টাকা ৮৯ পয়সা, সেটাই এখন বেড়ে হল ৫ টাকা ১৮ পয়সা।

বিদ্যুতের মাশুল বাড়ানো নিয়ে এবার সরকারকে তোপ শুভেন্দুর

অন্যদিকে, এর আগে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হলে প্রতি ইউনিট পিছু দিতে হত ৮ টাকা ৮২ পয়সা, আর সেটাই এবার বেড়ে হল ৯ টাকা ২১ পয়সা।

বিদ্যুতের মাশুল বাড়ানো নিয়ে এবার সরকারকে তোপ শুভেন্দুর

এই নিয়ে এবার সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নিঃশব্দে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে সিইএসসি।

24 7

কলকাতার ৩২ লক্ষ গ্রাহককে জানানোর প্রয়োজন মনে করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আশীর্বাদেই এই একচ্ছত্র মনোভাব। যেন ধরেই নিচ্ছে গ্রাহকরা মেনে নেবে।

বিদ্যুতের মাশুল বাড়ানো নিয়ে এবার সরকারকে তোপ শুভেন্দুর

উল্লেখ্য, নতুন বিদ্যুৎ মাশুলের যে রেট প্রকাশ করা হয়েছে সিইএসসি-র তরফে সেখানে প্রতিটি ধাপেই চার্জ বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন