২ তারিখ থেকে গরমের ছুটি, ওই দিন থেকেই তাপমাত্রা কমবে রাজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরমের ছুটি ঘোষণা করেছেন স্কুল কলেজ গুলিতে। পশ্চিমবঙ্গ সরকার স্কুলের গরমের ছুটি এগিয়ে আনার যে ঘোষণা করেছে, সেটা অনেকেই মেনে নিতে পারছেন না। অভিভাবকরা তো বটেই মানতে পারছেন না শিক্ষকরাও। তারা মনে করছেন, করোনার জন্য এমনিতেই পঠনপাঠন অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন গরমের অজুহাত দেখিয়ে পঠনপাঠন বন্ধ রাখার কোন মানে হয় না।

আরও পড়ুনঃ তিনজন দেহরক্ষী নিয়েও নিস্তার নেই, প্রাণ সংশয়ের আশঙ্কা তৃণমূল বিধায়কের!

একাধিক শিক্ষক বলছেন, প্রথমে ছিল করোনার অজুহাত, এখন গরমের। কোনো একটা কারণ দেখিয়ে স্কুলগুলোকে বন্ধ রাখাই আসল উদ্দেশ্য। গতকাল, সব দফতরের সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই গরমের ছুটি এবং দুয়ারে সরকারের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ঠিক হয়ে যায় চতুর্থ দফার দুয়ারে সরকারের দিনক্ষণ এবং গরমের ছুটির তারিখ। মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দেন মে মাসের ২ তারিখ থেকে গরমের ছুটি পড়ছে রাজ্যে।

fff

তাৎপর্যের বিষয় হল, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ রাজ্যে সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে ২ মে থেকে। আর ওই দিন থেকেই গরমের দাপট কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ওই দিন থেকেই দক্ষিন বঙ্গে হানা দেবে কালবৈশাখী। স্বস্তির ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তবে ২ তারিখ পর্যন্ত বাঙালিকে গতমের তীব্র দহন সহ্য করতে হবে তা বলাই বাহুল্য।

weather 6

তবে অস্বস্তি একই থাকলেও কিছুটা কমেছে গরমের দাপট। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। টানা তিন দিন ধরে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে থাকার পর বৃহস্পতিবার বাঁকুড়ার পারদ নেমে এসেছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। পানাগড়ে সোমবার তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবার এসে দাঁড়ায় ৪১ ডিগ্রিতে। পূর্বাভাসে বলে হচ্ছে শনিবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।

২ তারিখ থেকে গরমের ছুটি, ওই দিন থেকেই তাপমাত্রা কমবে রাজ্যে।

২ তারিখ থেকে গরমের ছুটি, ওই দিন থেকেই তাপমাত্রা কমবে রাজ্যে।
২ তারিখ থেকে গরমের ছুটি, ওই দিন থেকেই তাপমাত্রা কমবে রাজ্যে।

কিন্তু ধিরে ধিরে কেন কমছে তাপমাত্রা? হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের জোগান ক্রমশ বাড়ছে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। এর ফলে, জোরাল হচ্ছে দখিনা বাতাস। সেই কারণেই তাপমাত্রা কমছে ক্রমশ। তাই ২ তারিখ থেকে কমবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে তাপমাত্রা। কিন্তু কখনই তা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত