নজরবন্দি ব্যুরোঃ তিনজন দেহরক্ষী নিয়েও নিস্তার নেই। তবুও প্রাণ সংশয়ের আশঙ্কা তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। আরও একজন দেহরক্ষী বাড়ানোর দাবিতে ফের পুলিশ সুপারের কাছে আবেদন জানালেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। বিষয়টি জরুরী ভিত্তিতে খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু শাসক দলের বিধায়কের এহেন আশঙ্কার কারণ কী?
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী হবার এক মাসের মধ্যেই দুর্নীতির খাঁড়া, বিপকে সাহবাজ


তৃণমূল বিধায়কের দাবি, বাসন্তী, ক্যানিং সহ আশেপাশের একাধিক এলাকায় ঘুরে বেড়াতে হচ্ছে তাঁকে। সংগঠন দেখার পাশাপাশি সরকারী কাজের দেখভাল করতে হচ্ছে। অন্যায় দেখলেই প্রতিবাদ করা তাঁর অভ্যাস। বেশ কিছু জায়গায় তোলাবাজ, মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এমনকি পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন। তাই তাঁকে প্রাণনাশের হমকি দেওয়া হচ্ছে।

শ্যামল মণ্ডলের বক্তব্য, অনেক জায়গায় পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু বিভিন্ন জায়গায় এখন ও পেশি শক্তি দেখানো হচ্ছে। তাই এবার তিন জন থেকে চার জন নিরাপত্তারক্ষী করার দাবীতে সরব হয়েছেন তিনি।


তিনজন দেহরক্ষী নিয়েও নিস্তার নেই, পুলিশ সুপারের দ্বারস্থ তৃণমূল বিধায়ক

উল্লেখ্য, দিনকয়েক আগেই বাসন্তীর একটি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। ঘটনার পরেই ৭২ ঘন্টার মধ্যে সমস্ত মানুষকে বেআইনি অস্ত্র দেওয়ার জন্য আবেদন জানান। কিন্তু তা হয়নি। বরং হুমকি এসেছে বারবার। তাই জীবন সংশয়ে ভুগছেন তৃণমূল বিধায়ক।







