নজরবন্দি ব্যুরোঃ পাকিস্থানের সঙ্গে দুর্নীতির কথাটা ওতপ্রোত ভাবে জরিত। দুর্নীতি মুক্ত দেশ গড়ারা কথা বলে ইমরান প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারপর এবার ওই একই কথা বলে পাকিস্থানের মসনদে বসেছেন শাহবাজ শরিফ।
আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণ, দ্বিতীয় এবং বুস্টার ডোজের মধ্যে সময়সীমা কমানোর ভাবনা কেন্দ্রের


কিন্তু এক মাস যেতে না যেতেই এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আর্থিক দুর্নীতির একটি মামলায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর ছেলে হামজা শাহবাজকে অভিযুক্ত করতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি মাসের শুরুতেই টাকা নয়ছয়ের মামলায় শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তখন রাজনৈতিক ডামাডোলের জন্য শাহবাজ ও পাঞ্জাব প্রদেশে মুক্তমন্ত্রী নির্বাচিত হামজা উপস্থিতি ছিলেন না।



ফলে শুনানি মুলতুবি রাখে পাকিস্তানের স্পেশ্যাল এফআইএ কোর্ট। গতকাল অর্থাৎ বুধবারও তাঁরা আদালতে হাজিরা এড়িয়ে যান। তারপরই বিচারক স্পষ্ট জানান, টাকা নয়ছয়ের মামলায় শাহবাজ ও হামজাকে অভিযুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী হবার এক মাসের মধ্যেই দুর্নীতির খাঁড়া, বিপকে সাহবাজ
শুধু তাই নয়, আগামী মে মাসের ১৪ তারিখ পিতা-পুত্রকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক। এই মামলা নিয়ে প্রধানমন্ত্রীর পরিবার থেকে জানানো হয়েছে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপূরণে সাজানো হয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



