জোট নিয়ে কংগ্রেসকে বেশি প্রাধান্য বামদের, কী করবে আইএসএফ?

Loksabha Election: তারা প্রথম দফায় ১০-১২ টি আসনে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জোট নিয়ে এখনো ঘোট পেকে আছে বামফ্রন্ট কংগ্রেস ও আই এস এফ এরমধ্যে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা আগে করে নিয়ে তারপরে আই এস এফ এর দাবি নিয়ে কথা বলবে বাম নেতারা। কংগ্রেস ইতিমধ্যেই বারটি আসন দাবি করেছে। এগুলোর মধ্যে রয়েছে পুরুলিয়া, উলুবেরিয়া, দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বহরমপুর, রায়গঞ্জ, জঙ্গিপুর, বীরভূম, চাঁদপুর, উত্তর কলকাতা এবং বর্ধমানের দুটি আসন।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই

adhir 4

এই আসন গুলির মধ্যে যেমন পুরুলিয়া আসন ছাড়বেনা ফরওয়ার্ড ব্লক। অপরদিকে উলুবেড়িয়া আসনটির দাবি করেছে আইএসএ। ফলে ভোটের দিন ঘোষণার পরেও এখনো আসন সমঝোতা করে উঠতে পারিনি কং এবং বাম দল। তাই কংগ্রেসের সঙ্গে আসনসমঝোতা চূড়ান্ত করেই আই এস এফ এর সাথে বসতে চাইছে সিপিএম।

biman 1

কংগ্রেস এখনো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অন্যদিকে আইএসএফ নিজেদের মধ্যে বৈঠক করেছে। কিন্তু সিপিএম আইএসএফ কে বেশি আসন ছাড়তে রাজি নয়। তাদেরকে তিনটি আসন দিতে পারে সিপিএম। কিন্তু আইএসএফ তাতে রাজি নয়। তারা প্রথম দফায় ১০-১২ টি আসনে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য আগেই আটটি আসনে কথা জানিয়েছে আইএসএফ। তাই বামদের সঙ্গে তাদের জোট নিয়ে এখনো যথেষ্ট ধঁয়াশা রয়েছে। বাম শরীকদের সাথে রচনা করে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে।

জোট নিয়ে কংগ্রেসকে বেশি প্রাধান্য বামদের, কী করবে আইএসএফ?

adhir1

তবে তার আগে কংগ্রেসের সঙ্গে আসন বন্টনের বিষয়টি মিটিয়ে নিতে চাইছে সিপিএম। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে এত সমস্যা নিয়ে অবশেষে এই তিন দলের জোট কতটা পরিপূর্ণতা লাভ করবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত