ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই

Abhishek Banerjee: গতকাল বসিরহাটে জয় নিয়েও লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। প্রশ্ন ছুঁড়ে দেন, 'আপনারা চার লক্ষ করতে পারবেন তো? আগেরবার সাড়ে তিন লক্ষ ছিল, এবার চার লক্ষ হবে তো?'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের বাকি আর এক মাস। আগামী মাস থেকেই সাত দফার ভোটপর্ব শুরু হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার বসিরহাটে সভা করেন তিনি। তাঁর বক্তব্যে নিজের আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল। এমনকি কত ভোটে জিতবেন, বসিরহাটে দাঁড়িয়েই জানিয়ে গেলেন।

ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই

আরও পড়ুন: ১৫০ ঘণ্টা পরও বিজেপির ক্ষমতা হল না, বসিরহাটের সভায় কী নিয়ে সুর চড়ালেন অভিষেক?

সন্দেশখালিরকাণ্ডের পর গতকাল প্রথমবার বসিরহাটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত কয়েক মাসে সন্দেশখালিতে যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল তার ফলে কিছুটা ব্যাকফুটে রয়েছে তৃণমূল (TMC)। বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে, এই ঘটনার প্রভাব শাসক দলের ভোটবাক্সে পড়তে পারে। এসব পরোয়া না করে দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে বুধবার বসিরহাটে সভা করে গেলেন অভিষেক। আগামী ১ জুন একইদিনে বসিরহাট ও ডায়মন্ড হারবারে সপ্তম দফায় ভোট হবে।

ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই
ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই

তৃণমূলের ‘সেনাপতি’র কথায়, এবারের ভোটে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিরোধীদের ৪ লক্ষর ব্যবধানে পরাজিত করব। ২০১১ সালে তৃণমূলের সদস্য হিসেবে রাজনীতিতে পা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বছরেই বাংলায় প্রথম ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস (TMC)। ২০১৪ সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রথমবার তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা কর সাংসদ নির্বাচিত হন অভিষেক। ২০১৯ সালে ৩ লক্ষ ২০ হাজার ৫৯৪ ভোটের ব্যবধানে দ্বিতীয়বার ডায়মন্ড হারবার থেকে জয়লাভ করেন তিনি। ২০২৪-এ সাংসদ হিসেবে হ্যাট্রিক করার লক্ষ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছেন অভিষেক।

ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই

ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই

গতকাল বসিরহাটে জয় নিয়েও লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। সেখানকার মানুষদের উদ্দেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আপনারা চার লক্ষ করতে পারবেন তো? আগেরবার সাড়ে তিন লক্ষ ছিল, এবার চার লক্ষ হবে তো?’ ২০১৯ সালে বসিরহাট কেন্দ্র থেকে টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) প্রার্থী করে চমক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। তবে তারকা সাংসদকে ঘিরে নানা বিতর্ক, ২৪-এর ভোটে এই কেন্দ্র থেকে হাজি নুরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত