লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিশেষ কর্মসূচি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বসিরহাটে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে গিয়েই বিজেপিকে আক্রমণ শানান তিনি। কয়েকদিন আগে আবাস যোজনায় বকেয়া পাওনা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বিজেপির কাউকেই অভিষেকের (Abhishek Banerjee) মুখোমুখি দেখা যায়নি। এনিয়েই এদিন সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।



আরও পড়ুন: ভোট না পেলে কর্মীদের বুথে আসতেও দেব না, প্রচারে গিয়ে হুঁশিয়ারি সুজাতার
কয়েকদিন আগেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, “বিজেপি মিথ্যাচার ছড়ানোর জন্য জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সাথে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) তাঁদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং মনরেগা-এর মতো প্রকল্পগুলিতে এক পয়সাও বরাদ্দ করেনি। ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি।” ময়নাগুড়ির সভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তর্ক করবেন বলে দুটি পোডিয়াম তৈরি করা হয়েছে। কিন্যু বিজেপির কেউ আসেননি বলেও প্রশ্ন তোলেন।



এদিন বসিরহাটের সভা থেকে অভিষেক সুর চড়ান, ছয়দিন আগে বলেছিলাম, কিন্তু এখনও কেউ আসল না। বিজেপির ছোট, মাঝারি, বড় নেতাদের কেউই মুখোমুখি আসার সাহস পায়নি। তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হারার পর থেকে এক পয়সা দেয়নি। নরেন্দ্র মোদী (Narendra Modi) বাংলায় এসে বলে গিয়েছেন, তবে টাকা দিয়ে থাকলে বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
১৫০ ঘণ্টা পরও বিজেপির ক্ষমতা হল না, বসিরহাটের সভায় কী নিয়ে সুর চড়ালেন অভিষেক?

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) মুখে বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর শিলিগুড়ির সভা থেকেও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। মোদীর দাবি ছিল, আবাস যোজনা এবং ১০০ দিনের কাজের টাকা বাংলাকে দেওয়া হলেও কখনও প্রকল্পের নাম বদলে আবার কখনও ভুয়ো জব কার্ড তৈরি করে সেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতারা।







