জেনে নিন শীতের সবজি মটরশুঁটির পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জেনে নিন শীতের সবজি মটরশুঁটির পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে! শীতের সবজি মটরশুঁটির তুলনা হয়না খাবারের স্বাদ বাড়াতে। এই সবুজ দানার মটরশুটি ব্যবহার করা হয় অনেক ধরনের রান্নাতেই। জনপ্রিয় এই শীতের সবজি মটরশুঁটির পুষ্টিগুণ প্রচুর।এতে রয়েছে ফ্যাট ,প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি-কমপ্লেক্স, ভিটামিন কে, বিটাক্যারোটিন, জিঙ্ক ও ফসফরাস। আমিষের ভালো উৎস মটরশুটি।

আরও পড়ুনঃবিহার বিধানসভায় স্পিকার নির্বাচিত হলেন বিজেপির বিজয় কুমার সিনহা

আপনি যদি নিরামিষভোজী হন তাহলে আপনার শরীরে মাছ বা মাংসের ক্ষতি পূরণ করতে পারে মটরশুটি। আসুন জেনে নেওয়া যাক মটরশুটির উপকারিতা সম্পর্কে বিস্তারিত ভাবে- মটরশুটিতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহ, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই মটরশুঁটির খেতে পারেন দেহের সুস্থতার জন্য। এটি সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে ও। মটরশুটি নিয়ন্ত্রণে রাখে ওজন। এতে রয়েছে প্রচুর প্রোটিন ও ফাইবার এবং এতে নেই বললেই চলে ফ্যাট। মটরশুটি সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমাতে,এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান।

প্রচুর পরিমাণে পানি ফেলো থাকে মটরশুঁটির দানাতে, যা রোধ করে পাকস্থলীর ক্যান্সার। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন মটরশুটি। মটরশুঁটির সাহায্য করে হৃদ রোগ প্রতিরোধ এবং ব্লাড প্রেসার কমাতে। মটরশুটিতে রয়েছে নায়াসিন যা সাহায্য করে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে। এছাড়াও মটরশুঁটির অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ করে রক্তনালীতে ব্লক হওয়া থেকে। আমাদের দেহের কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ গড়ে মটরশুঁটির অতিরিক্ত ফাইবার উপাদান। ফাইবার সমৃদ্ধ মটরশুটি খেতে পারেন কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত হতে। এছাড়াও বিপাকের অন্যদিকে ও সাহায্য করে মটরশুটি।

শরীরের হাড় মজবুত করতে কার্যকর মটরশুটিতে থাকা পর্যাপ্ত ভিটামিন কে। এছাড়াও রোগ প্রতিরোধে সাহায্য করে মটরশুঁটির ভিটামিন-বি অস্টিওপরোসিস। এছাড়াও ফলিক অ্যাসিড থাকায় মটরশুটি খেতে পারেন প্রসূতি মায়েরা। এটি ক্লান্তি দূর করতে সাহায্য করে কারণ এতে রয়েছে প্রচুর আয়রন অ্যানিমিয়া। মটরশুটি খুব উপকারী ত্বকের জন্যও। মটরশুটি খেলে বৃদ্ধি পায় ত্বকের উজ্জ্বলতা। চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এই সবজি।

জেনে নিন শীতের সবজি মটরশুঁটির পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে! আমাদের দেহের বলিরেখা, বাত, আলঝেইমারস‌ এবং ব্রংকাইটিস প্রতিরোধ করে মটরশুটিতে প্রচুর পরিমাণে ওমেগা-৩-ফ্যাটি এসিড, ভিটামিন সি, আলফা লিনলেনিক অ্যাসিড, মিনারেল জিংক ইত্যাদি নানাবিধ উপাদান। তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় শীতের মরশুমে শীতের এই সবজি মটরশুটি থাকুক নিয়মিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন