নজরবন্দি ব্যুরো : নির্বাচনে জয়ের আবহ কাটতে না কাটতেই বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেই বিহারে বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন, বিজয় কুমার সিনহা। মহাজোটের প্রার্থী আরজেডির বিধায়ক অবধবিরোধী চৌধুরীকে পেছনে ফেলে স্পিকার পদে বসলেন, বিজয় কুমার সিনহা।
এদিন এই স্পিকারের নির্বাচনে বিরোধিতা করে আরজেডির বিধায়কেরা। তাদের দাবি, এই প্রক্রিয়াটি বিধান পরিষদের সদস্যদের উপস্থিততে ভোট করানো হোক। তেজস্বী যাদব বলেন, স্পিকার নির্বাচনের সময় নিয়ম মানা উচিত। কিন্তু মানঝি জানিয়ে দেন, “গোপন ভোট হবে না বিধানসভায়।
তাঁর কথায়, এই বিধানসভা কক্ষে রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী থাকাকালীন লোকসভার সাংসদ লালুপ্রসাদ যাদবকে উপস্থিত থাকতে দেখেছি আমরা সবাই। তাই এখানে কোনও গোপন ভোটিং হবে না।” মানঝির দাবি, “বিধানসভার বাইরের কেউ যখন ভোটিং করছে না তাহলে বাকিদের উপস্থিতিতে কোনও সমস্যা নেই স্পিকার নির্বাচনে।”
বিহার বিধানসভার ইতিহাসে এই প্রথমবার বিজেপির বিধায়ক স্পিকারের পদে বসলেন বিজয় কুমার। বিজেপির প্রবীণ দুই নেতা নন্দকিশোর যাদব এবং প্রেম কুমারের নাম ভেসে এলেও লখিসরাইয়ের চারবারের বিধায়ক তথা উচ্চবর্ণের ভূমিহার ব্রাহ্মণ বিজয় সিনহাকে স্পিকার পদে বসিয়ে চমক দিয়েছে বিজেপি।



