ভাই এর নির্দেশে খুন করেছি। লাভপুর হত্যাকাণ্ডে আনারুলের নিশানায় মুকুল? #BigBreaking

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভাই এর নির্দেশে খুন করেছি। লাভপুর হত্যাকাণ্ডে আনারুলের নিশানায় মুকুল? চাঞ্চল্যকর স্বীকারোক্তি মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলামের। ভাই তথা বিজেপি নেতা মনিরুল ইসলামের নির্দেশেই লাভপুরে সালিশি সভা ডেকে ৩ ভাইকে খুন করেছিলেন তিনি। পুলিসের দাবি, আনারুল জেরায় স্বীকার করেছে, মণিরুল ও এক প্রভাবশালী বিজেপি নেতার কথাতেই সিপিআইএম কর্মী ৩ ভাইকে ডেকে নিয়ে গিয়ে খুন করে সে। যদিও সেই প্রভাবশালী নেতা কে সেই বিষয়ে মুখ খোলেনি পুলিশ।

আরও পড়ুনঃ ছেলের গ্রেফতার নিয়ে কি বললেন বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী?

উল্লেখ্য, বিজেপি নেতা মনিরুল ইসলামের ভাই আনারুল কে কদিন আগেই তৃণমূল নেতা খুনের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের তরফ থেকে জানা গিয়েছিল, বিজেপি নেতা মনিরুল এর ভাই আনারুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা সহদেব বাগদির খুনের মামলায়। কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ঘটে তাঁর গ্রেফতারির পর।

ভাই এর নির্দেশে খুন করেছি। পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের সময় ভেঙ্গে পড়ে আনারুল। সেই সময়েই সে স্বীকার করে সিপিআইএম কর্মীদের খুনের কথা। জেরার মুখে আনারুল জানিয়েছে ২০১০ সালে লাভপুরে সালিশি সভা থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ৩ ভাইকে। যা তিনি করেছিলেন মনিরুলের নির্দেশে। পাশাপাশি তিনি পুলিশ কে জানিয়েছেন এর সাথে জড়িত বর্তমানের এক প্রভাবশালী বিজেপি নেতা। যদিও সেই নেতা কে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু আনারুলের ইঙ্গিত মুকুল রায়ের দিকে বলেই মনে করা হচ্ছে।

২০১০ সালে খুনের মামলায় ২০১৯ সালে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে পুলিশ। ২০১৯ এর ডিসেম্বর মাসে পুলিশের সাপ্লিমেন্টারি চার্জশিটে যেমন নাম ছিল মনিরুলের তেমনই নাম ছিল একদা তৃণমূল সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের। 

আনারুল ইসলাম বর্তমানে লাভপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। আনারুল ইসলাম, বিজেপি নেতা মনিরুল ইসলামের ভাই। মনিরুল ইসলাম ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তৃণমূল থেকে যোগদান বিজেপি তে। যা নিয়ে বিজেপির অন্দরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এলাকায় মনিরুল ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে খুনসহ একাধিক কাণ্ডের। আজ পুলিশ কাস্টিডির মেয়াদ শেষ হওয়ার পর আনারুল কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন