প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী

Biswanath Chowdhury: বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে। শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাট থেকে আরএসপির টিকিটে নির্বাচিত সাত বারের প্রাক্তন বিধায়ক। ১৯৭৭ সালে রাজ্যে বাম জমানারা সূচনার সময় থেকেই বিধায়ক ছিলেন বিশ্বনাথ।

প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে।

১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। ১৯৭৭ সালে প্রথম বার বিধায়ক হন তিনি। ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে হেরে যান তিনি। হাসপাতাল সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মন্ত্রীর মৃত্যুতে পরিজন এবং ঘনিষ্ঠ মহলের শোকের ছায়য়া নেমে এসেছে। বিশ্বনাথের মৃ্ত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে। প্রথমে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেসরকারি হাসপাতালের ক্যানসারে চিকিৎসা ব্যয়বহুল হয়ে উঠছিল। দল ও পরিবারের তরফে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পরে সোমবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী

প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী
শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ।

আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্বনাথের মরদেহ বালুরঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানেই পরবর্তী কাজ হবে। বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণের খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভাল ছিল। ওঁনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওঁনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে এল না ।এই দু:খের দিনে আমি ওঁনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত