প্রাক্তন বাম মন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মমতা, SSKM -এ ভর্তি হচ্ছেন বিশ্বনাথ চৌধুরী

চৌত্রিশ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার আরও একবার মানবিকতার পরিচয় দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যানসার আক্রান্ত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর চিকিৎসার জন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় ওই মন্ত্রীর পরিবার চাইছেন কোন সরকারি হাসপাতালের চিকিৎসা। এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই তৎপর হয় তিনি।

প্রাক্তন বাম মন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মমতা, SSKM -এ ভর্তি হচ্ছেন বিশ্বনাথ চৌধুরী
প্রাক্তন বাম মন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মমতা, SSKM -এ ভর্তি হচ্ছেন বিশ্বনাথ চৌধুরী

চৌত্রিশ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন বিশ্বনাথ। একসময়ের বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু রাজনীতির প্রতিদ্বন্দ্বিতাকে দূরে সরিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, সোমবার গভীর রাতে মমতার কাছে রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর চিকিৎসার বিষয়ে খবর পৌঁছয়। এরপরেই মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় হন মুখ্যমন্ত্রী। তিনি এসএসকেএমের সুপারকে ফোন করে বলেন, যাতে প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথকে ওই বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে এসএসকেএমে ভর্তি করানো হয়।

প্রাক্তন বাম মন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মমতা, SSKM -এ ভর্তি হচ্ছেন বিশ্বনাথ চৌধুরী

এরপরেই সেই মতো এসএসকেএমের সুপার যোগাযোগ করেন ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। পরে সেই এসেএসকেএম হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় বিশ্বনাথের দলীয় সহকর্মীদের সঙ্গেও। বলা হয়, মুখ্যমন্ত্রী স্বয়ং বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছেন। তাঁরা যেন সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করেন। এর পরে দলের তরফে ওই বেসরকারি হাসপাতালে যায় প্রাক্তন মন্ত্রীর সহকর্মীরা। তাঁদের আশা রাখছেন, মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার মধ্যেই বিশ্বনাথকে এসএসকেএমে ভর্তি করানো যাবে।

প্রাক্তন বাম মন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মমতা, SSKM -এ ভর্তি হচ্ছেন বিশ্বনাথ চৌধুরী

প্রাক্তন বাম মন্ত্রীর চিকিৎসার ভার নিলেন মমতা, SSKM -এ ভর্তি হচ্ছেন বিশ্বনাথ চৌধুরী

keতবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মানবিক উদ্যোগ অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেরও খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের দুই কামরার ফ্ল্যাটে দেখতেও গিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একাধিক বার বুদ্ধদেব অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিজ উদ্যোগে বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছেন তিনি। এছাড়াও খবর সংগ্রহে যাওয়া অসুস্থ চিত্র সাংবাদিককে নিজের গাড়িতে করে হাসপাতালে পাঠানো থেকে শুরু করে জ্বরে ভুগতে থাকা পড়শিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন