নজরবন্দি ব্যুরোঃ আবারও নক্ষত্রপতন। মারা গেলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরিন্দর। তার মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। পঞ্জাবি সঙ্গীত জগতে অত্যন্ত বিখ্যাত গায়ক তিনি। আজ কিছুক্ষণ আগে তিনি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৮ বছর।
আরও পড়ুনঃ মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি! শেষমেশ ছাড়পত্র পাচ্ছে ‘ওএমজি ২’?


পঞ্জাবি সঙ্গীত জগতকে তিনি একাধিক গান উপহার দিয়েছিলেন। সেই তালিকায় রয়েছে বহু জনপ্রিয় গান। শুধু গান নয়। বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন। ফলে তার মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে বিনোদন জগতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
মুখ্যমন্ত্রী লিখেছেন ‘প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরিন্দর শিণ্ডাজির মৃত্যুর খবরে অত্যন্ত মর্মাহত। চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পঞ্জাব।’ ‘পঞ্জাবের লোকগানের স্বর্ণযুগের অবসান।’ প্রায় ২০ দিন যাবত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার মৃত্যুর আগে থেকে তার মৃত্যু নিয়ে ভুয়ো খবর রটেছিল। অবশেষে সত্য হল রটনা।
প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরিন্দর, চিরকালের জন্য নীরব হয়ে গেল ভয়েস অফ পঞ্জাব
তবে হটাৎ করে তার মৃত্যু হয়নি। বেশ কিছুদিন ধরে তিনি একাধিক রোগে ভুগছিলেন। সেই কারনেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে অবশেষে আর শেষ রক্ষা হল না। চিকিৎসায় সাড়া দেননি তিনি। অবশেষে অবস্থার অবনতি হয়ে তিনি তারাদের দেশে চলে যায়।









