নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ছবি ‘ওএমজি ২’। তবে ছবির ঝলক প্রকাশ্যে আসার আগে থেকেই নানান বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে ‘ওএমজি ২’ কে। এবার সিবিএফসির তরফ থেকে বাদ দেওয়া হল ২০টি দৃশ্য। তবে কি এবার মুক্তির ছাড়পত্র পাবে ‘ওএমজি ২’?
আরও পড়ুনঃ আজ ফের প্রেসিডেন্সি জেলে CBI, পোস্টিং মামলায় মানিককে জেরা


২০১২ সালে ‘ওএমজি: ওহ মাই গড’ মুক্তি পেয়েছিল। ফের ১১ বছর পরে মুক্তি পাবে ছবির দ্বিতীয় সিকুয়েন্স ‘ওএমজি ২’। এই ছবিতে অক্ষয়কে শিবের ভুমিকায় দেখা যাবে। যেহেতু ধর্মীয় বিষয়ে ছবি হবে সেই কারনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন সেন্সর বোর্ড।

জানা গিয়েছে ছবির মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছেন সিবিএফসি। শুধু এখানেই থেমে নয়। আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে চলেছেন সিবিএফসি। ছুঁড়ি কাঁচি চলতে পারে আরও বেশ কিছু দৃশ্যে।


মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি! আদৌ মুক্তি পাবে ছবি?
বেশ কিছু সময় আগে মুক্তি পেয়েছিল রামায়নের আদলে তৈরি ‘আদিপুরুষ’। সেই ছবি মুক্তি পাওয়ার সময় থেকেই একের পর এক বিতর্ক দানা বাঁধতে থাকে। ফলে সেই সময় সেন্সর বোর্ডের ভুমিকায় ওপর আঙুল উঠেছিল। কীভাবে এই ছবি মুক্তির ছাড়পত্র পেতে পারে। তাই ওএমজি নিয়ে অতিরিক্ত সতর্ক সেন্সর বোর্ড।







