বড়সড় ধস নামার কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন শিলিগুড়ি থেকে দার্জিলিং।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, তিনধারিয়াঃ টানা বৃষ্টিতে শুক্রবার সকালে ধস নামল কার্শিয়াংয়ের তিনধারিয়ায়। ধসের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ৫৫ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ। উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জেরেই এই ধস নেমেছে। সম্পূর্ণ বন্ধ যানচলাচল। বড়সড় ধস নামার কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং। গাড়িগুলিকে রোহিনী হয়ে ঘুরপথে কার্শিয়াং এবং দার্জিলিংয়ে পৌঁছতে হচ্ছে।

আরও পড়ুনঃ ৪৩টি বাড়তি স্টাফ স্পেশ্যাল, যাত্রী বিক্ষোভ রুখতে নজিরবিহীন নিরাপত্তা রেলের।

যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টয়ট্রেনের লাইনও। ইতিমধ্যেই জেলা প্রশাসন ও জিটিএ এর তরফে ধস সরানোর কাজ শুরু হয়েছে। খবর পেয়ে দার্জিলিং জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। চলাচল নিয়ন্ত্রনের কাজ শুরু করে। আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানেও নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ স্বস্তি দিয়ে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে কামড় বাড়াচ্ছে ডেল্টা প্লাস।

বড়সড় ধস নামার কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন শিলিগুড়ি থেকে দার্জিলিং। প্রসঙ্গত, গতবছরও টানা বৃষ্টির জেরে ধসের ফলে তিনধারিয়ার কাছে ৫৫ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল।সেইসময় শিলিগুড়ি-দার্জিলিং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

নজরবন্দি এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

এদিকে বৃষ্টি কমার কোন সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশ থাকবে মেঘলা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর