স্বস্তি দিয়ে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে কামড় বাড়াচ্ছে ডেল্টা প্লাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বস্তি দিয়ে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে কামড় বাড়াচ্ছে ডেল্টা প্লাস। গত দুদিন দেশে করোনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধির পর আজ ফের দেশে নামল দৈনিক সংক্রমণের গ্রাফ। রইল ৫০ হাজারের আশেপাশে। দেশ ধীরে ধীরে করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠছে বলেই মনে করা হচ্ছে। তবে আসন্ন তৃতীয় ঢেউয়ের আশঙ্কার সাথেই ক্রমশ চিন্তা বাড়াচ্ছে নয়া ডেল্টা প্লাসের দাপট। গত দুদিনে নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মধ্যপ্রদেশে প্রান হারিয়েছেন দুই ব্যক্তি। খোঁজ মিলেছে ৭ জন আক্রান্তের।\

আরও পড়ুনঃ সবুজে ঘেরা মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তার একগুচ্ছ ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

তবে এই দুইজন করোনার ভ্যাকসিন নেননি বলে দাবি চিকিত্‍সকদের। অন্য তিনজন রোগী যারা করোনার প্রথম কিংবা দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা সুস্থ হয়ে উঠেছেন অথবা তারা বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে চিকিত্‍সকরা জানিয়েছেন। তাদের তেমন কোনও গুরুতর সমস্যা হচ্ছে না। তবে আশার খবর এই যে, বাকি দুজনও যারা ভ্যাকসিন নেননি তারাও এই স্ট্রেনকে কাবু করতে পারছেন। যাদের বয়স একজনের ২২ বছর এবং আরেক জনের মাত্র দু’বছর। তবে যে জায়গায় এই স্ট্রেনের হদিশ মিলবে সেই সমস্ত এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন।

এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০। অ্যাক্টিভ কেস, অর্থাত্‍ চিকিত্‍সাধীন রোগীর সংখ্যা এখন ৭ লক্ষের নিচে রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে চিকিত্‍সাধীন করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮। মাসখানেক আগেই এই সংখ্যাটা ছিল ৩৭ লক্ষের উপরে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজার ৫২৭ জন। ফলে দেশে এখনও পর্যন্ত মোট করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭ জন।

স্বস্তি দিয়ে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে কামড় বাড়াচ্ছে ডেল্টা প্লাস। অন্যদিকে, ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল বা আইসিএমআরের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার ১৭ লক্ষ ৩৫ হাজার ৭৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ভারতে কোভিড-১৯ এর জন্য ৩৯ কোটি ৯৫ লক্ষ ৬৮ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৩০ কোটি ৭৯ লক্ষ ৪৮ হাজার ৭৪৪ জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্র চাইছে যত দ্রুত সম্ভব সব মানুষকে ভ্যাকসিন প্রদান করতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর