নজরবন্দি ব্যুরোঃ সবুজে ঘেরা মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তার একগুচ্ছ ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। দেশের কঠিন করোনা পরিস্থিতিতে মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে বারবার পড়তে হয়েছে কেন্দ্রকে। তবে তাতেও থেমে থাকেনি প্রকল্প তৈরি। আর এবার সেই নির্মীয়মাণ প্রকল্পের একগুচ্ছ ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। একইসঙ্গে বিরোধীদের খোঁচা দিতে ছারলেন না।
আরও পড়ুনঃ জাল ভ্যাকসিন তৈরি থেকে তা মোটা টাকায় বিক্রি, দেবাঞ্জনের কাণ্ডে তাজ্জব তদন্তকারীরা।
সেই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিলেন নির্মাণকর্মীদের। তাঁদের পরিশ্রম ও অধ্যবসায়কে কুর্নিশ জানিয়েছেন তিনি। দু’টি আলাদা আলাদা পোস্টে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন হরদীপ। লিখেছেন, ‘‘পরিশ্রম ও অধ্যবসায়ের সঙ্গে আমাদের কর্মীরা আগামী প্রজন্মের ঐতিহ্যময় স্থাপত্যকে রূপ দিচ্ছেন।’’

আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘কাজ চলছে। দ্রুত এগচ্ছে। সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের নতুন লুকে রয়েছে আধুনিকতা ও ঐতিহ্যের এমন সমাহার যা শহরের হৃদয় হয়ে উঠছে। অনেক বেশি জায়গা। জনসাধারণের সহজে যাতায়াতের ব্যবস্থা। আরও সবুজ ও আরও ভাল।’’
সবুজে ঘেরা মোদীর স্বপ্নের সেন্ট্রাল ভিস্তার একগুচ্ছ ছবি শেয়ার করলেন কেন্দ্রীয় মন্ত্রী। এপ্রিলে দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতিতেই দিল্লিতে পুরোদমে চলতে থাকে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। যা নিয়ে সরব হন বিরোধী থেকে শুরু করে সমাজকর্মী এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। তবে তা সত্ত্বেও থেমে থাকেনি কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ। শোনা যায়, এই কাজের ছবি তোলা কিংবা ভিডিও তুলতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এবার কেন্দ্রীয় মন্ত্রী নিজেই শেয়ার করলেন ছবি।



